নিউজ পোল ব্যুরো: দেশের একযোগে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা (Special Intensive Revision – SIR)। পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-এ মঙ্গলবার থেকে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি কার্যকর হয়েছে। প্রতিটি এলাকায় বুথ লেভেল অফিসাররা (BLO) ইতিমধ্যেই বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি শুরু করেছেন। লক্ষ্য—ভোটার তালিকাকে আরও নিখুঁত, স্বচ্ছ ও হালনাগাদ করা।
এই প্রক্রিয়ায় যাতে কোনও ত্রুটি বা অনিয়ম না ঘটে, তার উপর নজরদারি ও সমন্বয়ের দায়িত্বে এবার সরাসরি এগিয়ে এসেছে নির্বাচন কমিশন (Election Commission of India – ECI)। দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতরে (Control room at ECI: ) খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। কমিশনের তরফে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে ইতিমধ্যেই এ বিষয়ে একটি সরকারি মেইল পাঠানো হয়েছে।
আরও পড়ুন:SSC Result 2025: শুক্রবার প্রকাশ এসএসসি ফল! আগে একাদশ-দ্বাদশ, পরে নবম-দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু
কমিশনের নির্দেশ অনুযায়ী, এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য দুটি বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে— ০১১-২৩০৫২০০২ এবং ০১১-২৩০৫২১১০। যে কোনও প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিক (District Election Officer – DEO) বা মাঠপর্যায়ের কর্মীরা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন।
মেইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই কন্ট্রোল রুমের একটি বিশেষ টিম সারাক্ষণ SIR প্রক্রিয়ার (SIR Monitoring Team) অগ্রগতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা দায়িত্বপ্রাপ্ত ডিইও (DEO) ও বিএলও (BLO)-দের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। কমিশন জানিয়ে দিয়েছে, কন্ট্রোল রুম থেকে ফোন গেলে তা বাধ্যতামূলকভাবে ধরতে হবে এবং চাওয়া তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। গত ২৭ অক্টোবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
স্পষ্টভাবে জানিয়েছিলেন, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ করতে এবং কোনও অনুপযুক্ত নাম বাদ দিতে এই SIR প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এবার কন্ট্রোল রুম চালু হওয়ার ফলে শুধু নজরদারি নয়, রাজ্যগুলির মধ্যে রিয়েল-টাইম কো-অর্ডিনেশন (Real-Time Coordination) আরও মজবুত হবে। ফলে ত্রুটিমুক্ত, সঠিক ও নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য।
