নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো(Durga Puja 2025) মানেই বাঙালির আবেগ, আনন্দ আর মিলনের উৎসব। এই সময়ে প্রত্যেকেরই ইচ্ছে থাকে নতুন জামাকাপড় পরে দেবীদর্শন করার। কিন্তু সমাজের এক বড় অংশ আর্থিক কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। সেই ভাবনাকেই মাথায় রেখে এবারের (Durga Puja 2025) শুরুতেই উত্তরপাড়ার তারকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক নিলেন এক অনন্য উদ্যোগ।

চতুর্থীর দিন কোন্নগরের বিভিন্ন বাড়িতে পৌঁছে তিনি ঘরে ঘরে পুজোর উপহার(Puja Gift) হিসেবে দিলেন নতুন জামাকাপড় ও শাড়ি। কোনও মঞ্চ বা বড়সড় অনুষ্ঠানের আয়োজন নয়, একেবারে সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের হাতে তুললেন নতুন বস্ত্র। ফলে এলাকার বাসিন্দারা পেয়ে গেলেন একেবারে “দুয়ারে বিধায়ক”।
এই বিশেষ উদ্যোগে খুশি কোন্নগরের সাধারণ মানুষ। তাদের কথায়, পুজোর আগে সবাই চায় অন্তত একটি নতুন পোশাক হোক। কিন্তু অনেক সময় আর্থিক সামর্থ্যের অভাবে তা সম্ভব হয় না। বিধায়ক স্বয়ং তাদের ঘরে পৌঁছে নতুন জামাকাপড় তুলে দেওয়ায় একদিকে যেমন তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে, তেমনই পুজোর আবহ পেয়েছে অন্য মাত্রা। কাঞ্চন মল্লিক(Kanchan Mallick) বলেন, “আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি। সারাবছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। দুর্গাপুজোর(Durga Puja 2025) মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবে প্রত্যেকেরই আনন্দ উপভোগ করার অধিকার আছে। তাই বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে শাড়ি, জামাকাপড় তুলে দেওয়ার এই উদ্যোগ নিয়েছি। এতে মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।”

জানা গিয়েছে, জেলা তৃণমূল কংগ্রেসের(TMC)পক্ষ থেকেও পুজো উপলক্ষে আগে বস্ত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু বিধায়কের এই ব্যক্তিগত প্রচেষ্টা মানুষকে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছে। কারণ এখানে কোনও রাজনৈতিক মঞ্চ বা প্রচারের আড়ম্বর নেই, আছে শুধু মানুষের সঙ্গে সরাসরি আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছে।স্থানীয় এক বাসিন্দার কথায়, “পুজোর আগে অনেকেই নতুন জামাকাপড় পেয়ে খুশি। বিধায়ক এই সময়ে সবার পাশে দাঁড়িয়েছেন, তাই মানুষের ভালোবাসাও পেয়েছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কাঞ্চন মল্লিকের(Kanchan Mallick) এই উদ্যোগকে অনেকেই বলছেন ‘মানুষের কাছে পৌঁছনোর রাজনীতি’। আসলে এই পদক্ষেপে তিনি কেবল রাজনৈতিক জনপ্রিয়তাই নয়, সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।
