নিউজ পোল ব্যুরো: ভাবছেন নতুন ফোন কিনবেন? সামনেই উৎসবের মরসুম, আর সেই সময়েই শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipcart) নিয়ে এসেছে তাদের বিশেষ সেল ‘বিগ বচত ডেজ’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই অফারময় উৎসব, চলবে ৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ বুধবার রাত পর্যন্ত আপনি পাচ্ছেন সেরা স্মার্টফোনগুলি কম দামে ঘরে আনার দুর্দান্ত সুযোগ। ফ্লিপকার্ট (Flipcart)–এর এই সেলে রয়েছে আইফোন ১৬ থেকে স্যামসাং, রিয়েলমি, মোটোরলা—রকমারি হ্যান্ডসেটের বিশাল ছাড়। ব্যস্ত বাজারে পা না রেখেই এক ক্লিকে নিজের পছন্দের ফোনটি পেয়ে যাওয়ার জন্য এই সেল এখনই নজর কাড়ছে টেকপ্রেমীদের।
আরও পড়ুন:Shreemoye: ‘লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেন এত প্রশ্ন?’ পাল্টা অভিযোগে ক্ষোভ উগরে দিলেন শ্রীময়ী
শুরু করা যাক বাজেট সেগমেন্টের জনপ্রিয় ফোনটি দিয়ে। ৪ জিবি র্যাম, ১২৮ জিবি রম, ১৬.৯১ সেন্টিমিটারের ফুল এইচডি ডিসপ্লে, ৫০, ৫ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা—এই ফোনটির আসল দাম ১২,৪৯৯ টাকা হলেও ফ্লিপকার্ট (Flipcart)–এর সেলে মিলছে মাত্র ৯,৪০০ টাকায়, যা বাজেট ক্রেতাদের কাছে সত্যিই আকর্ষণীয়। এরপর আসি আইফোনপ্রেমীদের প্রিয় আইফোন ১৬–এর কথায়। ১২৮ জিবি রম, ১৫.৪৯ সেন্টিমিটারের সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৪৮ ও ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এ১৮ চিপ এবং ৬ কোর প্রসেসর—এত কিছু থাকা সত্ত্বেও এর দাম ৬৯,৯০০ টাকা নয়, সেলে পেয়ে যাবেন মাত্র ৪৭,৩০০ টাকায়। অর্থাৎ ২২ হাজারেরও বেশি সাশ্রয়, যা এই মুহূর্তে অন্যতম বড় আকর্ষণ।
রিয়েলমি ১৫ ৫জি–তেও রয়েছে উল্লেখযোগ্য অফার। ৪ জিবি র্যাম, ১২৮ জিবি রম, ১৭.২৭ সেন্টিমিটারের ডিসপ্লে, ৫০ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত এই ফোনটির দাম ২৫,৯৯৯ টাকা হলেও সেলে মিলছে মাত্র ১৯,৯০০ টাকায়। অন্যদিকে মোটোরলা জি৮৫ ৫জি–তে ৪ জিবি র্যাম, ১২৮ জিবি রম, ১৬.৯৪ সেন্টিমিটারের ফুল এইচডি ডিসপ্লে, ৫০ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি—এই বিশেষ ফোনটির দাম ১৫,৯৯৯ টাকা হলেও ফ্লিপকার্ট (Flipcart) দিচ্ছে মাত্র ১২,১০০ টাকায়। ফ্লিপকার্ট (Flipcart) বিগ বচত ডেজ এ বছরও ক্রেতাদের সামনে হাজির করেছে অনন্য সুযোগ যেখানে বাজেট, মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম—সব রকম সেগমেন্টেই মিলছে নজরকাড়া ছাড়। তাই ফোন বদলের কথা ভাবছেন? এই সেল শেষ হওয়ার আগেই পছন্দের মডেলটি বেছে নিন, কারণ এমন সুযোগ বারবার আসে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
