নিউজ পোল ব্যুরো: এবার প্রতারণার শিকার হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty) । AI দিয়ে তার একটি ভিডিও বানানো হয়েছে বলে অভিযোগ। এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড (Dooars Cine Awards) এর অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দাবি করা হয়েছে। ফলত ডুয়ার্সের গ্রামীণ এলাকাগুলিতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে।
ডুয়ার্স অঞ্চলের চলচ্চিত্র এবং সংস্কৃতি উদযাপন করার জন্য ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড (Dooars Cine Awards) নামে একটি পুরস্কার অনুষ্ঠানর আয়োজিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এই ডুয়ার্সে আগামী ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠানটি । সেখানে ডুয়ার্স অঞ্চলের চলচ্চিত্র নির্মাতাদের এবং চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিত্বরা সামিল হন। আর সেই অনুষ্ঠানে এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabarty) উপস্থিতির দাবি করা হয়েছে। এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাইরাল হওয়া ভিডিওটি AI-জেনারেটেড ভিডিও বলে অভিযোগ উদ্যোক্তাদের। ভিডিওটিতে মিঠুন চক্রবর্তীর মুখ ও কণ্ঠস্বর দেখানো হয়েছে । তাতে স্পষ্টত দাবি করা হয়েছে যে , তিনি ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড (Dooars Cine Awards) অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এই ভিডিও প্রসঙ্গে আয়োজক অর্জিত লোহারা বলেন, ভিডিওটি AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি, তবে প্রচারে কোথাও এই তথ্য উল্লেখ করা হয়নি। সুত্রের খবর, এই পুরষ্কার বিরতণীর অনুষ্ঠানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabarty) নিজের কিংবা তার কোনো প্রতিনিধির তরফ থেকে উপস্থিতির বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে একটাই যে, এইভাবে মিথ্যা জনপ্রিয়তা দেখিয়ে কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে? AI প্রয়োগে প্রতারণার শিকার হলেন তিনি? এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করে একে নিন্দনীয় বলে মন্তব্য করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
