নিউজ পোল ব্যুরো: যখন সমাজের অধিকাংশ মানুষ শুধু নিজেরটা ভাবতে ব্যস্ত, তখন কিছু মানুষ নীরবে কাজ করে যান, অন্যের মুখে হাসি ফোটাতে। এমনই এক উদ্যোগের সাক্ষী থাকল সল্টলেক (Salt Lake)। যেখানে KMDA সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করল তাদের বার্ষিক রক্তদান শিবির (Blood Donation Camp)। এটি একটি কর্মসূচি, যা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: PM Modi’s Pakistani sister: মোদীর হাতে রাখি বাঁধতে প্রস্তুত পাকিস্তানি বোন, আমন্ত্রণের অপেক্ষায়

এদিন ৭৮৬ জন স্বেচ্ছাসেবক তাদের রক্ত দান করেন, যা সংগৃহীত হয় কলকাতার (Kolkata) চারটি নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল কলেজ, এন.আর.এস.(NRS) ন্যাশনাল মেডিকেল ও সেন্ট্রাল ব্লাড ব্যাংক (Central Blood Bank)। শুধু তাই নয়, এদিনের আয়োজনে ছিল সাধারণ মানুষের জন্য একটি হেলথ ক্যাম্প-ও, যেখানে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা (Health Checkup) ও পরামর্শ দেওয়া হয়। এই বছর রক্তদান শিবিরের (Blood Donation Camp) থিম ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, “রামকৃষ্ণ এবং বিদ্যাসাগর”। ইতিহাসে আজকের দিনেই, অর্থাৎ ১৮৮২ সালের ৫ আগস্ট, প্রথমবার সাক্ষাৎ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। সেই ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে বেছে নেওয়া হয় রক্তদান শিবিরের (Blood Donation Camp) জন্য।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, মেয়র পরিষদ সদস্যা তুলসী সিনহারায়-সহ একাধিক বিশিষ্ট অতিথি এবং রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চঞ্চল মিত্র জানান,”আমরা শুধু কন্ট্রাক্টর নই, আমরা এই রাজ্যের গঠনকারীদের একজন। রাজ্য সরকারের প্রকল্পে কাজ করলেও, আমাদের হৃদয়ে জায়গা করে আছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা। রক্তদান, শিক্ষার্থীদের সহায়তা, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা থেকে শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সাহায্য পৌঁছে দেওয়া সবটাই আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।”

প্রসঙ্গত, এই অ্যাসোসিয়েশন (Salt Lake) প্রতিবছর ৬০০ ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেয়, দুর্গাপূজার আগে দুঃস্থ শিশু ও বৃদ্ধদের মধ্যে জামা কাপড় বিতরণ করে এবং সারা বছরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম মুখ অনুপম চক্রবর্তী, শংকর দাস, রাজা সরকার-সহ আরও অনেক উদ্যোক্তা ও সদস্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
