নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri News) এলপিজি গ্যাস (LPG Crisis) সরবরাহ ঘিরে অনিশ্চয়তা বাড়তে থাকায় এবার বিকল্প ব্যবস্থার পথে হাঁটতে বাধ্য হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গ্যাসের সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে কাঠের উনুনে মিড ডে মিল রান্না শুরু করেছে জলপাইগুড়ির (Jalpaiguri News) সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়।
আরও পড়ুন:Mamata Banerjee : রাজনৈতিক কটাক্ষ পেরিয়ে সৌজন্যের ছবি, রাজ্যপাল আর এন রবির শপথে উপস্থিত মমতা
স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে জানান, প্রতিদিন এই বিদ্যালয়ে (Jalpaiguri News) প্রায় ৯০০ জন ছাত্রীর জন্য মিড ডে মিল প্রস্তুত করা হয়। এত বড় সংখ্যক ছাত্রীর খাবার রান্না করতে একটি গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ তিন দিন পর্যন্তই ব্যবহার করা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ অনিয়মিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।
অরূপ দে বলেন, “বর্তমান পরিস্থিতিতে নিয়মিত গ্যাস পাওয়া যাবে কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাই আগেভাগেই বিকল্প ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ভাবনা থেকেই স্কুলে আগে থেকেই কাঠের উনুন তৈরি করে রাখা হয়। এখন সেই উনুনেই মিড ডে মিল রান্না করা হচ্ছে।”
তিনি আরও জানান, বিদ্যালয়ে সকালেই পাঠদান শুরু হয়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রছাত্রীদের জন্য খাবার রান্না শেষ করতে হয়। যেকোনো সময় গ্যাস শেষ হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকেই স্কুল কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে। ফলে বর্তমানে গ্যাসের উপর পুরোপুরি নির্ভর না করে কাঠের উনুন ব্যবহার করে রান্না চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে প্রতিদিনের মতো ছাত্রীরা নিরবচ্ছিন্নভাবে মিড ডে মিলের সুবিধা পায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
