Middle East War| যুদ্ধের কারণে বিপাকে পড়েছিলেন সন্দীপ্তা, সেই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী

আন্তর্জাতিক দেশ পেজ 3 বিনোদন

নিউজপোল বাংলা: টালিগঞ্জ পাড়ার নায়িকারা ব্যস্ত সময় থেকে ঘুরতে যান বেশিরভাগ সময়ই বিদেশে। সেখানেই অবসর যাপন করেন তাঁরা। এবার টলিউডের বেশ কজন অভিনেত্রী ঝামেলায় পড়লেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ (War) এবং অস্থিরতার কারণে, এক ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুবাই থেকে বহুদিন প্লেন চলাচল বন্ধ ছিল। আকাশ সীমা বন্ধ থাকার কারণে নানান জায়গার উড়ান বাতিল পর্যন্ত করা হয়। তবে যেদিন থেকে দুবাইয়ের বিমানবন্দরে বোমাবর্ষণ হয়েছে, সেদিন থেকে যেন আরও বিপত্তি।

টলিপাড়ার অনেক তারকাই মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জন্য নানান জায়গায় আটকা পড়েছিলেন। তার মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলেকে নিয়ে আটকা পড়েছিলেন দুবাইয়ে। কলকাতায় ফিরতে তিনি জানান যে সকলেই, তাকে যে ভালোবাসা দিয়েছে এবং তাদের খোঁজখবর নিয়েছেন তাদের জন্য আপ্লুত।

অন্যদিকে আর এক অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen), তিনি তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ফিনল্যান্ডে। সেখান থেকে ফেরার পথেই দুবাইয়ের আকাশ সীমা বন্ধ থাকায় বেশ কিছুদিন তাদেরকে আটকা থাকতে হয়। তবে নানান ধরনের চেষ্টা চরিত্র করার পর অবশেষে তিনিও দেশে ফিরেছেন। যদিও বর্তমানে ফিনল্যান্ডের ছুটিতেই তিনি খুশি থাকতে ব্যস্ত, ছবি এবং ভিডিও শেয়ার করছেন ভক্তদের উদ্দেশ্যে, তবে আজও সে আটকা পড়ার ঘটনা তাকে ভীষণভাবে ভাবিয়েছে।

ভালোর স্মৃতি নিয়ে ঘুরতে গিয়েছিলেন কিন্তু সেখানে ফেরার পথে, তাদেরকে এই ধরনের ঝুঁকি পোয়াতে হয়েছে। সন্দীপ্তা জানালেন, আমাদের ছুটি শেষ হয়ে গিয়েছিল। আর আমরা তো মিডিল ইস্টে ছিলাম না, আমরা ইউরোপে ছিলাম প্যারিসে। এখানে সুরক্ষা নিয়ে কোন সমস্যা আমাদের ছিল না। আমাদের যে সমস্যাটা হয়েছিল আমরা কোন ফ্লাইট পাচ্ছিলাম না ফিরে আসার জন্য। একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা নানান ধরনের রুট চেষ্টা করছিলাম ফিরে আসার জন্য, কিন্তু কোনভাবেই কিছু সম্ভব হচ্ছিল না। আমাদের ২ তারিখে ফ্লাইটে উঠে, ৩ তারিখে আসার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। নানান সময় বারবার ফ্লাইট ক্যানসেল হয়ে যাচ্ছিল সেই জায়গায় আমরা ৬ তারিখে ফিরেছি। যাই হোক! অবশেষে আমরা যে সুস্থভাবে এখানে ফিরতে পেরেছি এটাই অনেক। অনেকটা ঘুরে আসতে হয়েছে পোল্যান্ড এবং দিল্লী হয়ে। আমরা যে আসতে পেরেছি, ফিরতে পেরেছি – এটাই ভাল।