UPSC Exam: সিভিল সার্ভিস পরীক্ষায় বড় সিদ্ধান্ত UPSC-র, এবার প্রিলিমিনারি পরীক্ষার পরই প্রকাশ পাবে ‘আনসার কি’

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ বিতর্ক ও আদালতকেন্দ্রিক টানাপোড়েনের পর অবশেষে সিভিল সার্ভিস পরীক্ষার নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Exam)। এবার থেকে প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে প্রভিশনাল ‘আনসার কি’। এর ফলে পরীক্ষার্থীরা তাঁদের উত্তরের বিষয়ে আপত্তি জানাতে পারবেন এবং সেই আপত্তির ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল তৈরি করবে কমিশন। এত দিন পর্যন্ত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC Exam) পরীক্ষার্থীদের মেনস পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উত্তর দেখতে না পারায় ভুল প্রশ্ন বা বিভ্রান্তিকর উত্তরের কারণে তাঁরা কোনও চ্যালেঞ্জ জানাতে পারতেন না। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রাথমিক পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Arbaaz Khan: হাসপাতালে স্ত্রীকে নিয়ে ছুটলেন আরবাজ খান, নতুন অতিথির অপেক্ষায় খান পরিবার

সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসীমা রাও ও বিচারপতি এএস ছন্দুকারের বেঞ্চে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Exam)-এর পক্ষ থেকে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে এই পরিবর্তনের সিদ্ধান্তের কথা। ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ জমা পড়েছিল আদালতে, যার পরিপ্রেক্ষিতেই এই মামলা। আদালতের নির্দেশে প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্তকে আদালতবান্ধব হিসাবে নিযুক্ত করা হয়, তাঁর সহায়ক ছিলেন প্রাঞ্জল কিশোর। তাঁদের প্রস্তাব অনুযায়ীই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Exam) সিদ্ধান্ত নেয় পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই প্রভিশনাল ‘আনসার কি’ প্রকাশের।

তবে শুরুতে কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, আগেভাগে উত্তর প্রকাশ করলে মামলা ও বিতর্ক বেড়ে যেতে পারে, যার ফলে ফল ঘোষণায় বিলম্ব ঘটবে। কিন্তু পরে আইনজীবীদের পরামর্শ মেনে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই নতুন পদক্ষেপে সম্মতি দেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Exam)। কমিশনের বক্তব্য, পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোই তাঁদের মূল লক্ষ্য। উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC Exam) শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে পরীক্ষার্থীরা সরাসরি চেয়ারম্যান অজয় কুমারকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে। অবশেষে আদালতের পরামর্শে সিদ্ধান্ত বদলে ইতিহাস গড়ল ইউপিএসসি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole