Arbaaz Khan: হাসপাতালে স্ত্রীকে নিয়ে ছুটলেন আরবাজ খান, নতুন অতিথির অপেক্ষায় খান পরিবার

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ বিরতির শেষে ২০২৩ সালে ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। নতুন জীবন শুরু করেন মডেল ও অভিনেত্রী সুরাকে পাশে নিয়ে। বছর ঘুরতেই সুখবরের আভাস দিলেন এই তারকা দম্পতি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।

আরও পড়ুন:Jaya Bachchan: ‘দ্বিতীয় জয়া বচ্চন’! হেমা মালিনীর নবরাত্রি অনুষ্ঠানের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

গতকাল অর্থাৎ ৪ অক্টোবর সকালে আরবাজ খান (Arbaaz Khan) এবং তাঁর স্ত্রী সুরাকে দেখা যায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে। চোখে মুখে উৎকণ্ঠা, তবে তাতে লুকানো আনন্দ স্পষ্ট ছিল। সাদা টি-শার্ট এবং কালো জিন্সে সাদাসিধে পোশাকে হাজির হন অভিনেতা। হাসপাতালে সুরাকে ভর্তি করিয়ে বাইরেই অপেক্ষা করতে দেখা যায় তাঁকে। খান পরিবারের আরও কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন, যা থেকেই বোঝা যায় বিশেষ মুহূর্ত আসন্ন।

এর আগেই কয়েক সপ্তাহ আগে সুরার সাধভক্ষণের অনুষ্ঠান জমজমাটভাবে পালন করেছিলেন আরবাজ খান (Arbaaz Khan) ও তাঁর পরিবার। অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, অর্পিতা এবং আরহান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। হলুদ পোশাকে সেজেছিলেন হবু মা সুরা, পাশে ছিলেন আরবাজও। সেই ছবিগুলি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তবে ২০২৩ সালে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আরবাজ খান (Arbaaz Khan) ছিলেন নানান কটাক্ষ ও ট্রোলের কেন্দ্রে। ২৩ বছরের বয়সের ব্যবধান নিয়ে নেটিজেনদের তির্যক মন্তব্যের জবাব তিনি দিয়েছেন নীরবতায়। সুরার সঙ্গে সম্পর্কের জোরে আজ তিনি আবার সুখের আলোয়।

‘পাটনা শুক্লা’ ছবির শুটিং সেটেই প্রথম দেখা হয়েছিল তাঁদের। বন্ধুত্ব থেকে শুরু, তারপর প্রেম, আর শেষে বিয়ে এই সুন্দর গল্পের এখন নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্যদিকে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে আজও আরবাজ খান (Arbaaz Khan)-এর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এমনকি মালাইকার নতুন রেস্তোরাঁর উদ্বোধনে হাজির ছিলেন পুরো খান পরিবার। জীবন এগিয়ে গেছে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা অটুট রয়ে গেছে। এখন শুধু অপেক্ষা, কবে জন্ম নেবে ছোট্ট খান পরিবারের নতুন সদস্য।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole