নিউজ পোল ব্যুরো: বলিউডের বাদশা এবার একেবারে নতুন পরিচয়ে! গিনেস বুকে রেকর্ড গড়া থেকে দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জা—শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয়তার পরিধি বহু আগেই দেশের গণ্ডি পেরিয়েছে। এবার সেই জনপ্রিয়তাকেই অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে ভারতের প্রথম সারির এক স্থাপত্য সংস্থা। খবর, শাহরুখ খানের (Shah Rukh Khan) নামে তৈরি হতে চলেছে আস্ত এক বিলাসবহুল অট্টালিকা! শিশু দিবসেই মুম্বইয়ের এক নামী পাঁচতারা হোটেলে হবে সেই বিশেষ ঘোষণার অনুষ্ঠান।
গত সপ্তাহ ধরে সংস্থার সমাজমাধ্যমে রহস্যজনকভাবে এই প্রকল্পের কথা জানানো হচ্ছিল, কিন্তু তারকার নাম গোপন রাখা হয়েছিল। বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হয় একটি অস্পষ্ট সিলুয়েট-ছবি। যতই আবছা হোক, চওড়া হাসি, চিবুকের রেখা আর অভিব্যক্তির ভঙ্গি দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি—ছবিটি শাহরুখ খানের (Shah Rukh Khan) ই। মুহূর্তে উচ্ছ্বাসে ভরে ওঠে নেটদুনিয়া, বলিউডেও ছড়িয়ে পড়ে আনন্দের হাওয়া। তবে চমক এখানেই শেষ নয়। খবর মিলছে, অট্টালিকার নাম ঘোষণার অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে থাকতে পারেন কার্তিক আরিয়ানও। শোনা যাচ্ছে, এই অভিনব উদ্যোগের ভাবনা নাকি কার্তিকেরই। বলিউডের এই দুই তারকার একসঙ্গে মঞ্চে ওঠা নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা—বিনোদনের বাইরে কি কোনও নতুন প্রকল্পে হাত মিলাচ্ছেন তাঁরা? যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
যা নিশ্চিত, তা হল—ভারতে এই প্রথম কোনও বলিউড সুপারস্টারের নামে নির্মিত হতে চলেছে এমন বিলাসবহুল অট্টালিকা। স্থাপত্য সংস্থার দাবি, প্রকল্পটি হবে আন্তর্জাতিক মানের, যেখানে থাকবে আল্ট্রালাক্সারি রেসিডেন্স, হাই-এন্ড কমার্শিয়াল স্পেস এবং স্মার্ট-লিভিং প্রযুক্তির আধুনিকতম সুবিধা। সব মিলিয়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) নামে এমন ভবন দাড়ানোয় তাঁর তারকামহিমা আরও এক ধাপ উপরে উঠবে বলেই মনে করছেন শিল্প মহল। শৈশব, সাফল্য, সংগ্রাম—সবই মিশে আছে শাহরুখ খানের (Shah Rukh Khan) জীবনগাঁথায়। সে কারণেই শিশু দিবসেই এমন ঘোষণা রাখার বিশেষ তাৎপর্য আছে বলে অনেকে মত দিয়েছেন। বাদশার নামে অট্টালিকা—শুনতেই যেন সিনেমার গল্প! এবার দেখার, আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে কার্তিক আরিয়ানকে পাশে নিয়ে আর কী চমক দেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
