Badshah: চোখ ফুলে গুরুতর আহত র‌্যাপার বাদশা! ভক্তদের আতঙ্কে ভরাল ছবি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চোখ ফুলে ঢোল, একেবারে গুরুতর আহত অবস্থায় ছবি পোস্ট করলেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা (Badshah)। বুধবার তাঁর শেয়ার করা ছবিগুলি দেখে মুহূর্তে চমকে উঠেছেন অনুরাগীরা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, বাদশার একটি চোখ এতটাই ফোলা যে প্রায় বুজে আসছে। মনে হচ্ছে যেন প্রচণ্ড আঘাত লেগেছে। পরের ছবিতে দেখা যায়, সেই চোখে ব্যান্ডেজও লাগানো হয়েছে। ছবিগুলি ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা, কী হয়েছে গায়কের?

আরও পড়ুন:School Puja Vacation: ভারী বর্ষণে আগাম পুজো ছুটি, রাজ্যের সিদ্ধান্তে বিতর্ক শিক্ষক মহলে

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মন্তব্যবাক্স ভরে উঠেছে উদ্বেগ আর প্রশ্নে। অনেকেই ভেবেছেন, বাদশা (Badshah) হয়তো গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন বা হঠাৎ কারও আঘাতে জখম। তাঁর অনুরাগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু বাদশার ক্যাপশন পড়লেই রহস্য ভাঙে। তিনি লিখেছেন, “যে ভাবে অবতারজীর মুক্কা লাগে।” অর্থাৎ ছবিগুলি আসলে কোনও বাস্তব দুর্ঘটনার নয়, বরং শুটিংয়ের দৃশ্যের।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস্ অফ বলিউড’ (The Bads Of Bollywood)। এই সিরিজে সলমন খান, আমির খান, এস এস রাজামৌলি-সহ একাধিক তারকাকে দেখা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন বাদশাও (Badshah)। সিরিজে তাঁকে দেখা যায় অভিনেতা মনোজ পাওয়ার চরিত্র অবতারের সঙ্গে লড়াই করতে। সিরিজের সেই দৃশ্যেরই ঝলক ভাগ করে নিয়েছেন বাদশা।

তবে বাদশার (Badshah) ভক্তরা প্রথমে ছবির ভয়ঙ্কর চেহারা দেখে আতঙ্কিত হলেও পরে তিনি নিজেই পরিষ্কার করে জানান যে এটি পুরনো শুটিংয়ের ছবি। তাঁর শারীরিকভাবে কোনও সমস্যা নেই। যদিও এই ঘটনায় বোঝা গেল, জনপ্রিয় গায়কের সামান্য একটি পোস্টই কতটা আলোড়ন তুলতে পারে ভক্তমহলে। বাদশার (Badshah) অনুরাগীরা স্বস্তি পেয়েছেন যে তাঁদের প্রিয় শিল্পীর আসলে কিছুই হয়নি, সবটাই অভিনয়ের খাতিরে তৈরি দৃশ্য।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole