নিউজ পোল ব্যুরো: বলিউডের চিরসবুজ নায়িকা হেমা মালিনীকে সাধারণত শান্ত, হাসিখুশি এবং সংযত এক ব্যক্তিত্ব হিসেবেই সবাই চেনেন। সংসদ ভবনে কিংবা জনসভায় মাঝেমধ্যে তাঁকে ক্ষুব্ধ হতে দেখা গেলেও, অনুরাগীদের সামনে সর্বদা হাসিমুখেই ধরা দেন তিনি। কিন্তু সম্প্রতি নবরাত্রির এক অনুষ্ঠানে হেমার এমন এক আচরণ ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে অনেকেই অবাক। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তুলনার ঝড় কেউ বলছেন, তিনি যেন ‘দ্বিতীয় জয়া বচ্চন’ (Jaya Bachchan)।
আরও পড়ুন:Jeet: শুটিং পিছিয়ে গেল জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে এক নবরাত্রি অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন হেমা মালিনী। অনুষ্ঠান শেষে অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন, ছবি তোলার জন্য একে একে এগিয়ে আসতে থাকেন সবাই। প্রথমে হাসিমুখে অভ্যর্থনা জানালেও, হঠাৎ করেই অভিনেত্রীর মুখের অভিব্যক্তি বদলে যায়। এক অনুরাগী মোবাইল হাতে এগিয়ে এলে, মুখ ফিরিয়ে নেন হেমা। সেই মুহূর্তটি ভিডিও করে ফেলেন আর এক দর্শক, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশের অভিযোগ, “এঁরা নিজেরাই চান স্পটলাইটে থাকতে, অথচ ভক্তরা কাছে এলে বিরক্তি দেখান!” আবার কেউ লিখেছেন, “একেবারে জয়া বচ্চন (Jaya Bachchan)-এর মতো ব্যবহার করছেন এখন।” অনেকের মতে, অভিনেত্রীদেরও ব্যক্তিগত জায়গা থাকা জরুরি, সবসময় হাসিখুশি থাকা সম্ভব নয়। কিন্তু বিরোধী শিবির বলছে, জনসমক্ষে থেকে এমন অভিব্যক্তি নেটাগরিকদের মন জয় করতে পারে না।
উল্লেখ্য, এর আগেও বহুবার জয়া বচ্চন (Jaya Bachchan)-এর নাম উঠে এসেছে একই কারণে। সংবাদমাধ্যম বা ফটোগ্রাফারদের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নতুন কিছু নয়। কখনও রাগারাগি, কখনও ধমক সেই সব ভিডিও ভাইরাল হতে সময় লাগে না। এবার সেই ধারাতেই নাকি হাঁটছেন হেমা মালিনী, এমনটাই দাবি নেটপাড়ার। যদিও হেমা এখনও এই বিতর্কে মুখ খোলেননি। বলিউডের দুই বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) ও হেমা মালিনী দু’জনেই তাঁদের অভিনয়ে এক যুগের দর্শক মুগ্ধ করেছেন। কিন্তু এই ঘটনার পর দর্শকদের একাংশের মত, গ্ল্যামার যতই চিরন্তন হোক না কেন, এক মুহূর্তের অভিব্যক্তি আজকাল আগুন লাগিয়ে দেয় সামাজিক মাধ্যমের মঞ্চে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
