নিউজ পোল ব্যুরো: বক্স অফিসে একের পর এক নজির গড়ে চলেছে রণবীর কাপুরের নতুন ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। মুক্তির পর থেকেই ছবিটি যেন থামতেই জানে না। প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করে চলেছে এই মেগা-বাজেট ছবি। চলতি সপ্তাহে ফের এক ঐতিহাসিক সাফল্য ছুঁয়েছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। দেশজুড়ে ছবিটির মোট আয় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৪১১ কোটি টাকায় (India Box Office Collection)। অন্যদিকে মাত্র বারো দিনের মধ্যেই বিশ্বব্যাপী এই ছবির মোট ব্যবসা দাঁড়িয়েছে ৬২৩ কোটি টাকা (Worldwide Box Office Collection)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি নিষিদ্ধ হওয়ার পরও ব্যবসার নিরিখে পিছনে ফেলেছে অতীতের বহু রেকর্ডধারী ছবি। এই অভাবনীয় সাফল্যে প্রথম থেকেই চমকে গিয়েছেন সিনে বিশ্লেষকেরা (Film Trade Analysts)। তাদের মতে, সাম্প্রতিক সময়ে বলিউডের ইতিহাসে এমন ধারাবাহিক বক্স অফিস দাপট খুব কমই দেখা গিয়েছে।
ব্যবসার অঙ্কের বিচারে ইতিমধ্যেই ‘ধুরন্ধর’ (Dhurandhar) টপকে গিয়েছে প্রভাস অভিনীত ‘সালার’ (Salaar Box Office) এবং সুপারস্টার রজনীকান্তের ‘২.০’ (2.0 Movie Collection) ছবিকেও। উল্লেখযোগ্যভাবে, ‘সালার’ দেশীয় বক্স অফিসে ৪০৬ কোটি এবং ‘২.০’ ৪০৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই তুলনায় অনেক কম সময়েই এই দুই ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। তাই ট্রেড সূত্রের অনুমান, খুব শিগগিরই এই ছবি ৫০০ কোটির ক্লাবে (500 Crore Club) প্রবেশ করবে। তবে এখানেই শেষ নয় ‘ধুরন্ধর’-এর যাত্রা। ছবির কাহিনি ও দৈর্ঘ্য এতটাই বিস্তৃত যে নির্মাতারা এটিকে দু’টি ভাগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী, আগামী ১৯ মার্চ ২০২৬-এ মুক্তি পাবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল (Dhurandhar Sequel Release Date)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অভিনয়ের দিক থেকেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে। রণবীর কাপুরের অভিনয় দেখে অনেকেই মনে করছেন, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির পর এটাই তার সেরা পারফরম্যান্স (Ranbir Kapoor Performance)। রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্না সমান দক্ষতায় গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছেন। স্বল্প উপস্থিতিতেও আইএসআই মেজর ইকবালের ভূমিকায় অর্জুন রামপাল দর্শকদের শিহরিত করেছেন। কে আর মাধবনের চরিত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া স্পষ্ট। পাশাপাশি সঞ্জয় দত্তের উপস্থিতিও ছবির ওজন বাড়িয়েছে। তারকাবহুল কাস্ট, শক্তিশালী গল্প, ট্রেলার-টিজারের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে-মুখে প্রশংসাই ‘ধুরন্ধর’-কে বক্স অফিসে অপ্রতিরোধ্য করে তুলেছে (Bollywood Blockbuster Movie)।
