Accident: পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ শিশু সহ ১০, আহত অনেকে

দেশ

নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনা (Accident)। রাজস্থানের (Rajasthan) দৌসায় (dausa) একটি পার্ক করা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় ৭ শিশু ও ৩ মহিলা সহ ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন। পুজো দিয়ে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যান ধাক্কা দেয়। যার জেরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

রাজস্থানের বাপি গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বুধবার ভোর ৪টার দিকে ভক্তদের নিয়ে একটি পিকআপ ভ্যান সালাসার বালাজি থেকে ফিরছিল। ট্রাকে পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ার পরেই আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১০ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে ৯ জন ভক্তকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহ মর্গে স্থানান্তরিত করা হয়েছে। দৌসার পুলিশ সুপার সাগর রানা বলেন, “মনোহরপুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। নিহতরা খাতু শ্যামে প্রার্থনা শেষে ফিরছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে।”

আরও পড়ুন: PM Modi-Donald Trump Meet: বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যেই আমেরিকায় মোদী-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

প্রাথমিক তদন্তে জানা গেছে যে উত্তরপ্রদেশের এটার বাসিন্দা ভক্তরা দুটি পিকআপ ভ্যানে করে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে সালাসার বালাজি থেকে ফিরছিলেন। একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার(Accident) শিকার পিকআপ ভ্যানে প্রায় ২০ লোক ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দৌসায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর যেন মৃতদের আত্মাদের শান্তি প্রদান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ করান।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole