নিউজ পোল ব্যুরো: চলতি বছরের NEET UG উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য শুরু হয়েছে বহু প্রতীক্ষিত কাউন্সেলিং প্রক্রিয়া (NEET Counselling 2025)। গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে প্রথম রাউন্ডের ভর্তি। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) ইতিমধ্যেই প্রকাশ করেছে দেশজুড়ে আসনসংখ্যার বিস্তারিত তালিকা। এবারে মোট চারটি রাউন্ডে কাউন্সেলিং চলবে। আসন খালি থাকলে আয়োজন করা হবে অতিরিক্ত ‘স্ট্রে ভ্যাকেন্সি’ (Stray Vacancy) রাউন্ড।
আরও পড়ুন:Saiyaara Box office Day 6: বক্স অফিসে ঝড় তুলেছে ‘সাইয়ারা’, ছয় দিনেই আয় ১৫৩ কোটি!
এ বছর প্রায় ১২.৩৬ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন NEET UG-তে। তাঁদের জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে MBBS ও BDS কোর্সে যথাক্রমে ১ লক্ষ এবং ২৫ হাজারের বেশি আসনে ভর্তির সুযোগ মিলবে।
পশ্চিমবঙ্গে মোট ২৬টি সরকারি মেডিক্যাল কলেজে এই বছর ৩,৭৪৯টি MBBS আসন রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ, NRS, আর জি কর (R.G.Kar), ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical college)মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠানে রয়েছে সর্বোচ্চ ২৫০টি করে আসন। এছাড়াও জলপাইগুড়ি (Jalpaiguri), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), রামপুরহাট (Rampurhat), তাম্রলিপ্ত (Tamralipta), শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজের মতো নবগঠিত প্রতিষ্ঠানেও থাকছে ১০০টি করে আসন।
দেশজুড়ে ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার আওতায় ভর্তির সুযোগ মিলবে। পাশাপাশি, (ESIC), এমস (AIIMS), জিপমার (JIPMER), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও ডিমড ইউনিভার্সিটিগুলিতেও ভর্তির ব্যবস্থা রয়েছে। MBBS পড়ার স্বপ্নপূরণের পথে এবার আরও এক ধাপ এগিয়ে গেল দেশের হাজার হাজার পড়ুয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
