CSIR UGC NET: প্রকাশিত হল পরীক্ষাকেন্দ্র, তথ্য প্রকাশে এনটিএ ! দেখে নিন আপনার সিটি স্লিপ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ–ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আয়োজিত জাতীয় যোগ্যতা পরীক্ষা। পরীক্ষার আগমুহূর্তেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করল বহু প্রতীক্ষিত ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। এই স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন তাদের নির্দিষ্ট এক্সাম সেন্টার বা পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা।

আরও পড়ুন: Mobile Network: স্পেকট্রাম দখলে টেলিকম সংস্থার সঙ্গে মুখোমুখি অ্যাপল–মেটা! শেষ পর্যন্ত জিতবে কে?

প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার যোগ্যতা নির্ধারণের জন্য সিএসআইআর-ইউজিসি নেট অনুষ্ঠিত হয়। চলতি বছর পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে ১৮ ডিসেম্বর। সাধারণত পরীক্ষার ৮-১০ দিন আগে যে ভাবে কেন্দ্রসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়, সেই নিয়ম মেনেই এবারও স্লিপ প্রকাশ করেছে এনটিএ।

‘সিটি ইন্টিমেশন স্লিপ’-এর মাধ্যমে পরীক্ষার্থীরা আগেই জেনে নিতে পারবেন তারা কোন শহর বা কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন। এর ফলে যাতায়াতের পরিকল্পনা, প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা, এবং পরীক্ষার দিন সময়মতো উপস্থিত হওয়ার ব্যবস্থা আরও সহজ হবে। স্লিপে উল্লেখ থাকবে পরীক্ষার্থীর নাম, এপ্লিকেশন নাম্বার, পরীক্ষার বিষয় , পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রের ঠিকানা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কী ভাবে সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করবেন?

১) নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট http://csirnet.nta.ac.in/-এ প্রবেশ করুন।

২) সেখানে প্রদর্শিত ‘অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ’ লিঙ্কে ক্লিক করুন।

৩) নির্দিষ্ট ঘরে নিজের এপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করুন।

৪) স্ক্রিনে স্লিপ দেখা গেলে সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট সঙ্গে রেখে দিন।

সিএসআইআর-ইউজিসি নেট সম্পূর্ণরূপে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। মোট পূর্ণমান ২০০, সময়সীমা ১৮০ মিনিট।পরীক্ষা দুটি শিফটে নেওয়া হবে—

প্রথম শিফট: সকাল ৯টা থেকে দুপুর ১২টাদ্বিতীয় শিফট: বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা