America-Israel: ধর্ম নয়, এবার রাজনীতির যুদ্ধক্ষেত্রে ফতেয়া! ইরানী ধর্মগুরুর বিস্ফোরক ঘোষণা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ যখন খানিকটা স্থিত, তখনই নতুন করে আলোড়ন তুললেন ইরানের (Iran) প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতোল্লাহ নাসের মাকারেম শিরাজি। তার জারি করা এক ধর্মীয় ফতেয়া কার্যত আমেরিকা ও ইজরায়েলের (America-Israel) বিরুদ্ধে ‘ধর্মযুদ্ধ’-এর আহ্বান বলেই প্রতিভাত হচ্ছে। তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) সরাসরি ‘ঈশ্বরের শত্রু’ বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন: Modi Trump Deal: বাণিজ্যের নতুন যুগে ভারত-আমেরিকা, ৮ জুলাই ঘোষিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত অন্তর্বর্তী চুক্তি

এই ফতেয়ায় তিনি বিশ্বের সমস্ত মুসলিমদের আহ্বান জানিয়েছেন এই দুই ‘অপরাধী’ নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে। তার কথায়, নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও ট্রাম্প (Donald Trump) কেবল মুসলিম বিশ্ব নয়, বরং ইসলামের আদর্শ এবং নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছে। এমন আচরণ ইসলামের পরিভাষায় ‘মোহারেব’ অর্থাৎ যিনি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইসলামিক আইনে ‘মোহারেব’-এর সাজা অত্যন্ত কঠোর মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ বা দেশ থেকে বিতাড়ন পর্যন্ত হতে পারে।

আয়াতোল্লাহ শিরাজির দাবি, যেসব রাষ্ট্র বা সরকার আমেরিকা ও ইজরায়েলের (America-Israel) এই নেতাদের সমর্থন করে, তারাও ইসলামবিরোধী (Iran) এবং সেই সমর্থন ‘হারাম’। তিনি বলেন, মুসলিমদের উচিত এই ইসলামবিরোধী শক্তিকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে একঘরে করে দেওয়া।

তিনি আরও বলেন, “যে মুসলিম ব্যক্তি এই লড়াইয়ে অংশ নিয়ে কষ্ট পায় বা শহিদ হন, তিনি ঈশ্বরের পক্ষের সৈনিক বলেই বিবেচিত হবেন।” তার এই ফতেয়া শুধু ধর্মীয় ভাষ্য নয়, বরং এক কৌশলগত বার্তা! যা আমেরিকা-ইজরায়েল (America-Israel) জোটের মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার ও ইসলামিক নেতৃত্বের (Iran) মধ্যে সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT