নিউজ পোল ব্যুরো: একটি উত্তেজনাপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে ভারত-আমেরিকা (India-America) বাণিজ্য সম্পর্ক। ৮ জুলাইয়ের মধ্যেই ঘোষণা হতে পারে বহু প্রতীক্ষিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি (Modi Trump Deal), যা দীর্ঘ আলোচনার ফল। সূত্রের খবর, দুই দেশই অবশেষে সব শর্তে একমত হয়েছে। বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন ভারতের প্রধান আলোচক ও বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
এই চুক্তির সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ৯ জুলাই শেষ হচ্ছে ট্রাম্প প্রশাসনের (Modi Trump Deal) ধার্য করা পারস্পরিক শুল্কের সময়সীমা। এক সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) সাফ জানিয়ে দিয়েছেন, এই সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম। আপাতত, ২৬ শতাংশ শুল্ক স্থগিত রাখা হয়েছে ভারতের পণ্যের (Modi Trump Deal) উপর, তবে ১০ শতাংশের বেসলাইন শুল্ক এখনও বহাল। ভারত চাইছে পুরোপুরি শুল্ক অব্যাহতি।
চুক্তিটি মূলত কৃষি, অটোমোবাইল, শিল্প পণ্য এবং শ্রম-নিবিড় খাতগুলিকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। বিশেষত দুগ্ধজাত পণ্য নিয়ে ভারতের সংবেদনশীল অবস্থানকে ঘিরে এখনও কিছু কৌশলগত সমঝোতার প্রয়োজন। এখন পর্যন্ত কোনও মুক্ত বাণিজ্য চুক্তিতে ভারত দুগ্ধ খাতকে ছাড় দেয়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চাইছে বৈদ্যুতিক যানবাহন, শিল্প পণ্য, পেট্রোকেমিক্যাল, আপেল, বাদাম এবং জেনেটিক্যালি মডিফায়েড ফসলের উপর শুল্ক কমাতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ভারত (India) নিজের স্বার্থে চাইছে রপ্তানিমুখী খাত যেমন পোশাক, রত্ন-অলংকার, চামড়া, চিংড়ি, প্লাস্টিক, কেমিক্যাল, কলা, আঙুর এবং তৈলবীজ এই পণ্যগুলির উপর শুল্ক ছাড়। এই অন্তর্বর্তী চুক্তির পটভূমিতে অক্টোবরের মধ্যে একটি বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) সম্পন্ন করার লক্ষ্যও স্থির হয়েছে।
