নিউজ পোল ব্যুরো: বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে ফের এক নিম্নচাপ সৃষ্টির জেরে রাজ্যের আবহাওয়ায় (West Bengal Weather) বড় রদবদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Rain Forecast: বাংলা সহ ১৮ রাজ্যে দুর্যোগের আশঙ্কা
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই নিম্নচাপ ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে রবিবার থেকেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে (West Bengal Weather) । যা সোম ও মঙ্গলবার আরও বাড়তে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলজুড়ে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গেই সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর।
এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। একইসঙ্গে রাজস্থান-গুজরাত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে রাজ্যের উপর একযোগে তিনটি সক্রিয় পরিস্থিতির প্রভাব পড়তে চলেছে। এর জেরেই আগামী সাত দিন ধরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (West Bengal Weather) পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ শহরতলিতেও সোমবার থেকে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির (West Bengal Weather) পরিমাণ আরও বাড়তে পারে। কৃষিক্ষেত্রে এই বৃষ্টি যথেষ্ট উপকারী হলেও, শহরাঞ্চলে জলজট ও যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=8tMv96W3hST8PD3N
হাওয়া অফিস ইতিমধ্যেই জারি করেছে হলুদ সতর্কতা। নীচু এলাকা ও নদীবাঁধ সংলগ্ন গ্রামগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।
