Weather Update: কলকাতায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই, দক্ষিণবঙ্গে (North Bengal) আবারও ফিরে আসছে হাঁসফাঁস গরম। কিছুটা স্বস্তি এনে দিলেও, বৃষ্টির বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। চলতি বর্ষার মরশুমে প্রথমবার দক্ষিণবঙ্গ কার্যত বৃষ্টিহীন এক অধ্যায়ে প্রবেশ করল। হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, অন্তত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা (Weather Update) নেই। তবে এই বিরতির পরেই শুরু হবে অস্বস্তির নতুন পর্ব – বাড়বে গরম, জলীয় বাষ্পের আধিক্যও মিলবে চরমে।

আরও পড়ুন: Weather Forecast : আজও শহরে গরমের দাপট, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতার (Kolkata) আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টির দেখা মিলবে না বলেই জানাচ্ছে পূর্বাভাস (Weather Update)। শহরের তাপমাত্রা দিনে ও রাতে ১-২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এই বাড়তি তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য মিলিয়ে শহরবাসীকে ফের গলদঘর্ম পরিস্থিতির মুখে ফেলবে। কাজেই বর্ষা এলেও স্বস্তি আপাতত অধরাই।

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে সামান্য বৃষ্টির ইঙ্গিত রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Update) থাকলেও, তা আরামদায়ক পরিস্থিতি তৈরি করবে না। বরং বৃষ্টির ঘাটতি ও আর্দ্রতাজনিত গরম মিলিয়ে অসহনীয় পরিবেশের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা। শুক্রবার তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। তবে শনিবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও উত্তরবঙ্গে এই প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চললেও, মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT