নিউজ পোল ব্যুরো: শনিবার প্রকাশিত হলো রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। বিকেলে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া, শুনানি ও নথি যাচাইয়ের পর বিপুল সংখ্যক নাম বাদ এবং বহু নাম এখনও বিচারাধীন রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: SIR: এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ, জেলায় জেলায় ভোটার সংখ্যা কমল ব্যাপকভাবে
মোট কত নাম বাদ?
• চূড়ান্ত তালিকা প্রকাশের পর মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদগেছে।
• এর মধ্যে আগে থেকেই মৃত, ভুয়ো ও স্থানান্তরিত হিসেবে ৫৮ লক্ষ নাম বাদ ছিল।
•SIR শুনানি পর্বের পরে অযোগ্য হিসেবে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
বর্তমানে মোট ভোটার সংখ্যা
•SIR প্রক্রিয়ার পরে রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন।
• এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে।
•যেসব নাম বিচারাধীন, তাদের তালিকায় ‘Adjudication’ উল্লেখ করা হয়েছে।
বিচারাধীন নামগুলির কী হবে?
•কলকাতা হাইকোর্টের নির্ধারিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের টিম নথি যাচাই করছে।
• যাচাই সম্পূর্ণ হলে ‘যোগ্য’ ভোটারদের নাম ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত করা হবে।
• CEO মনোজকুমার আগরওয়াল জানান, দ্রুত এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নাম ‘Deleted’ দেখালে কী করবেন?
• যদি কোনও ভোটার মনে করেন ভুলবশত তার নাম বাদ পড়েছে, তাহলে Form 6-এর মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন।
•নথি যাচাইয়ের পর প্রয়োজনীয় হলে তার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এই চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
