Israel: শত্রুর মন জয়ে এবার ভাষা ও বিশ্বাসের পাঠ! ইজরায়েলি সেনায় বাধ্যতামূলক ইসলাম ও আরবি শিক্ষা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে টিকে থাকতে শুধু অস্ত্র বা প্রযুক্তিই যথেষ্ট নয়! প্রয়োজন শত্রুর মনস্তত্ত্ব ও সংস্কৃতির গভীর জ্ঞান। ঠিক এই উপলব্ধি থেকেই এক সাহসী ও কৌশলী সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল (Israel) ডিফেন্স ফোর্স (IDF)। গোয়েন্দা বিভাগ AMAN-এর নির্দেশে আগামী বছর থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সমস্ত আধিকারিক ও কর্মীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইসলাম (Islam) ধর্ম ও আরবি (Aravi Language) ভাষা শিক্ষা।

আরও পড়ুন: Mamata Banerjee: রবিঠাকুরের ছবি, বাংলা বর্ণমালার ছাপ! লাল মাটিতে বাংলার ভাষাযুদ্ধের পতাকা তুললেন মমতা

ইজরায়েলের (Israel) প্রধান প্রতিপক্ষ ইরান (Iran), হামাস, হেজবোল্লাহ ও হাউথিদের মতো গোষ্ঠীগুলি মূলত ইসলাম ধর্ম এবং আরবি ভাষার সুতায় গাঁথা। তাই এদের বিরুদ্ধে (Israel) কার্যকরভাবে লড়তে হলে, কেবল সামরিক দক্ষতাই নয়, দরকার ওদের বিশ্বাস, ভাষা, অভ্যাস, এমনকি আঞ্চলিক উপভাষাগুলোর সূক্ষ্মতা পর্যন্ত বোঝা। আর এই কারণেই ইসলাম ও আরবি শিক্ষা এখন কৌশলগত অগ্রাধিকার।

IDF জানিয়েছে, গোয়েন্দা বিভাগে ৫০ শতাংশ কর্মীকে বাধ্যতামূলকভাবে আরবি ভাষায় দক্ষ হতে হবে। পাশাপাশি ইসলাম ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। কারণ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে ধর্মীয় প্রেক্ষাপট না বুঝে সিদ্ধান্ত নেওয়া যেমন বিপজ্জনক, তেমনই আরবি উপভাষা না বুঝে অনেক গুরুত্বপূর্ণ বার্তা হয়ত হারিয়ে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

হাউথি বিদ্রোহীদের কথাই ধরা যাক। ইয়েমেনে প্রচলিত একধরনের নেশাদ্রব্য ‘কাত’ চিবিয়ে খাওয়ার ফলে সেখানে মানুষের উচ্চারণ ভিন্নতর হয়। ভাষাগত জটিলতার কারণে অনেক সময়ই গোয়েন্দারা স্পষ্ট বার্তা বুঝতে ব্যর্থ হন। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবার আরবি ভাষার আঞ্চলিক রূপগুলোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রেনিংয়ে। এই উদ্দেশ্যেই আইডিএফ স্কুলে আবার চালু হচ্ছে “টেলিম বিভাগ”, যা আরবি ভাষা শিক্ষায় নিবেদিত। কিছুদিন আগে বাজেট সংকটে এই বিভাগটি বন্ধ হয়ে গিয়েছিল, তবে এখন তার গুরুত্ব উপলব্ধি করে পুনরায় চালুর প্রস্তুতি চলছে।