Musk Vs Trump: দুই প্রভাবশালীর দ্বন্দ্বে উত্তপ্ত আমেরিকান রাজনীতি

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মার্কিন রাজনীতির (US politics) আকাশে হঠাৎই বজ্রপাত! কিছুদিন আগেও একে অপরের মিত্র হিসেবে পরিচিত ছিলেন এলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প (Musk Vs Trump)। কিন্তু এখন সেই সম্পর্ক যেন বদলে গেছে ধুলো ঝড়ের মতো। দুই প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ, যা ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে।

আরও পড়ুন: Trump-Musk: বন্ধুত্ব থেকে বিরোধিতা! ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে উত্তপ্ত মার্কিন রাজনীতি

সম্প্রতি এক্স (পূর্বতন টুইটার)-এ বিস্ফোরক মন্তব্য করে এলন মাস্ক (Elon Musk) বলেন, “আমাকে ছাড়া ট্রাম্প (Donald Trump) জিততে পারতেন না। ডেমোক্র্যাটদের হাতে চলে যেত হোয়াইট হাউস (White House), আর সেনেটে রিপাবলিকানদের সংখ্যা থাকত মাত্র ৫১-৪৯।” এই পোস্ট দ্রুত ভাইরাল (Viral) হয় এবং রাজনৈতিক মহলে শুরু হয় জোর বিতর্ক।

এই মন্তব্যের উত্তরে ট্রাম্প (Donald Trump) সংবাদমাধ্যমকে জানান, “এলনের (Elon Musk) সঙ্গে আমার বন্ধুত্ব (Musk Vs Trump) ছিল দুর্দান্ত। কিন্তু এখন আমি নিশ্চিত নই আমরা আর আগের মতো থাকব কিনা। আমি সত্যিই হতাশ।” উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এলন মাস্ককে শীর্ষ উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। এমনকি নির্বাচনী প্রচারেও মাস্ক (Elon Musk) সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, “এবার ট্রাম্প না জিতলে এটা হবে আমেরিকার শেষ নির্বাচন!” তখন তাঁর গলায় ছিল দৃঢ় বার্তা— “ফাইট, ফাইট, ফাইট! ভোট, ভোট, ভোট!”

কিন্তু সবকিছু পাল্টে গেল ট্রাম্পের (Musk Vs Trump) প্রস্তাবিত নতুন বিল নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনার পর। তিনি লেখেন, “এই বিল ‘বিগ’ হতে পারে, বিউটিফুলও হতে পারে। কিন্তু একইসঙ্গে দুইটিই হতে পারে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই বিল বাজেট ঘাটতিকে ২.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এর জেরেই হয়তো ট্রাম্প আর মাস্কের বন্ধুত্বে চিড় ধরেছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাস্কের উপদেষ্টা মেয়াদ আর বাড়ানো হয়নি, আর মাস্কও পদত্যাগ করেছেন। এখন সবার নজর, এই দ্বন্দ্ব ভবিষ্যতে কী রূপ নেয়— বন্ধুত্বের অবসান, না কি আবার কোন নাটকীয় মোড়?