Weather Update: শুক্রেও বৃষ্টি, কিন্তু স্বস্তি মিলবে কি?

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়ার (Weather Update) মধ্যে স্বস্তির খবর এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার‌ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা নেহাতই কম আর এই বিক্ষিপ্ত বৃষ্টির ফলে অস্বস্তি বাড়বে ব‌ই কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আর‌ও পড়ুন: Friday Rashifal: আজ কাদের দিন ‘হিট’ হবে?”রাশিফল বলছে এই ৪ রাশির ভাগ্যে আজ সাফল্যের চাবিকাঠি!”

আবহাওয়া (Weather Update) দফতর সূত্রে খবর কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শুক্রবার কলকাতার আকাশ থাকবে মোটের উপর পরিস্কার। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, যা সাধারণের তুলনায় অনেক বেশি। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা (Weather Update) আরও বেশি ছিল। শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া ফিরে আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=_sTEoXurdOEAEKnT

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রাও। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হতে পারে। তবে, উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুক্রবার শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।