আন্তর্জাতিক ডেস্ক: ভোটার উপস্থিতির হার ৫০ শতাংশের গণ্ডিও পেরোয়নি রাজধানীতে বাংলাদেশের (Bangladesh Election) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমনই চিত্র উঠে এল। খোদ ঢাকা শহরজুড়ে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। যদিও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর হিসাব বলছে, সারা দেশে মোট ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ। তা হলে প্রশ্ন উঠছে রাজধানীতেই কেন এতটা ভাটা?
আরও পড়ুন: Yuva Sathi 2026: বেকারদের স্বস্তি! শুরুতেই বিপুল সাড়া যুব-সাথী প্রকল্পে
এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে রাজধানীর সংসদীয় আসনগুলিতেই। ঢাকার ১৫টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১২ আসনে সেখানে ভোটদানের হার মাত্র ৩৭.৪২ শতাংশ। আবার রাজধানীর মধ্যেই তুলনামূলক ভাবে সর্বাধিক ভোট পড়েছে ঢাকা-৫ আসনে, যেখানে উপস্থিতি ৪৮.৭৫ শতাংশ, তবু তা ৫০ শতাংশ ছুঁতে পারেনি।
বাংলাদেশে (Bangladesh Election) মোট সংসদীয় আসন ৩০০টি। এর মধ্যে ২৯৭টি আসনের ফল প্রকাশিত হয়েছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে এবং বাকি দু’টি আসনে সীমানা সংক্রান্ত জটিলতায় ফল ঘোষণা করা যায়নি। সারা দেশে যেখানে গড় ভোটদানের হার ৫৯.৪৪ শতাংশ, সেখানে ঢাকার ফলাফল সেই গড়ের তুলনায় অনেকটাই পিছিয়ে।
ঢাকা-১২ আসনে মোট ভোটারের (Bangladesh Election) সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৩১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১ লক্ষ ২৪ হাজার ৭১২ জন। ১৫ জন প্রার্থীর লড়াইয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী-র প্রার্থী মহম্মদ সাইফুল আলম মিলন, যিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩টি ভোট।
অন্য দিকে, ঢাকা-৫ আসনে মোট ভোটার ছিলেন ৪ লক্ষ ১৯ হাজার ৯৯৬ জন। সেখানে ভোট দিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৭৫০ জন। রাজধানীর মধ্যে সর্বোচ্চ হলেও এই হারও সামগ্রিক ভাবে কম বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
