নিউজ পোল ব্যুরো: ভারতের স্মার্টফোন বাজারে কোন সংস্থাগুলি এগিয়ে রয়েছে, তা স্পষ্ট হয়েছে ২০২৫-’২৬ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ্যে আসার পর। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বাজারের শীর্ষে জায়গা করে নিয়েছে Vivo। বর্তমানে ভারতের মোট স্মার্টফোন বাজারের প্রায় ২৩ শতাংশ দখল করে রেখেছে এই সংস্থা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ত্রৈমাসিকে তাদের ব্যবসা প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা প্রতিযোগীদের তুলনায় উল্লেখযোগ্য।
আরও পড়ুন: Yuva Sathi 2026: বেকারদের স্বস্তি! শুরুতেই বিপুল সাড়া যুব-সাথী প্রকল্পে
দ্বিতীয় স্থানে রয়েছে Samsung। তাদের দখলে রয়েছে বাজারের প্রায় ১৪ শতাংশ। তবে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থাটির বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে। এই সময়ে তাদের ব্যবসার বৃদ্ধির হার নেমে গিয়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ১১ শতাংশে।
তৃতীয় স্থানে থাকা Oppo ভারতের স্মার্টফোন বাজারের প্রায় ১৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই সময়কালে সংস্থাটির ব্যবসা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, Xiaomi বাজারের প্রায় ১২ শতাংশ দখল করে থাকলেও তাদের বৃদ্ধির হার কমে গিয়ে ঋণাত্মক ২৬ শতাংশে পৌঁছেছে। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা Apple। তৃতীয় ত্রৈমাসিকে তাদের আইফোন বিক্রি কিছুটা কমলেও প্রিমিয়াম সেগমেন্টে এখনও শক্ত অবস্থানে রয়েছে তারা। Realme, iQOO, Tecno, Infinix এবং Lava-এর মতো সংস্থাগুলির তুলনায় অ্যাপ্ল এখনও অনেকটাই এগিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ সালে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোন ছিল আইফোন। অর্থাৎ, বেশি দাম হলেও দেশের বহু ক্রেতা এখনও প্রিমিয়াম মানের স্মার্টফোনের জন্য আইফোনকেই বেছে নিচ্ছেন, যা বাজারের প্রবণতার দিক থেকেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।
