নিউজ পোল ব্যুরো:বর্তমান সময়ে নগদ টাকার ব্যবহার (Cash Transaction) ক্রমশই কমে আসছে। ৫ টাকা হোক বা পাঁচ হাজার— এখন প্রায় প্রত্যেকেই অনলাইন পেমেন্ট (Online Payment) এবং ইউপিআই (UPI) ব্যবহার করেন। কিন্তু হঠাৎ যদি কেনাকাটার পর মনে পড়ে যে ইউপিআই পিন (UPI PIN) ভুলে গেছেন, তখন কী করবেন? এতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান ছিল বেশ ঝক্কিপূর্ণ। তবে এবার বদলে যাচ্ছে খেলা— সমাধান মিলবে মুহূর্তে, সেটাও হাতের মুঠোয়।

আসলে National Payments Corporation of India (NPCI) নতুন নিয়ম চালু করেছে। আজ অর্থাৎ ৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, আর পিন ভুলে গেলে ওটিপি (OTP) বা ডেবিট কার্ড (Debit Card) ছাড়াই বদলে ফেলা যাবে ইউপিআই পিন। শুধু বায়োমেট্রিক (Biometric Authentication) ব্যবহার করেই সেট করা যাবে নতুন পিন।
আরও পড়ুন:Ulaa Browser: ভারতীয় টেক জায়ান্ট জোহোর নতুন অস্ত্র, সরাসরি টক্কর Google Chrome-কে”
এতদিন পর্যন্ত পিন রিসেট করার ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Card) এবং ওটিপি বাধ্যতামূলক ছিল। ফলে অনেক সময় আধার বা ডেবিট কার্ড সঙ্গে না থাকলে পিন রিসেট করা সম্ভব হতো না। এবার সেই বাধা আর থাকছে না। নতুন বায়োমেট্রিক প্রক্রিয়ায় (Biometric Verification) ইউজাররা সহজেই নিজের পিন রিসেট বা নতুন পিন তৈরি করতে পারবেন, আর তাতে সময়ও লাগবে খুব কম। ডিজিটাল ইন্ডিয়া (Digital India)-র লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুধু তাই নয়, নগদ টাকা তোলার (Cash Withdrawal) ক্ষেত্রেও আসছে বড়সড় বদল। এখন ইউপিআই ক্যাশ পয়েন্ট (UPI Cash Points) থেকেই পিন ছাড়াই টাকা তোলা সম্ভব। ফলে ব্যাংক বা এটিএমে লাইনে দাঁড়ানোর ঝক্কিও অনেকটা কমে যাবে। নগদ টাকার প্রয়োজন হোক বা অনলাইন ট্রানজ্যাকশন (Online Transaction) করতে গিয়ে পিন সংক্রান্ত সমস্যা— সব কিছুর সমাধান এখন আরও সহজ আর দ্রুত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগে গ্রাহকরা আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট (Digital Payment) ব্যবস্থার ওপর ভরসা করবেন। নিরাপদ ও সহজ পদ্ধতিতে পিন সেট বা রিসেট করার ফলে সাইবার প্রতারণার আশঙ্কাও কমবে। সার্বিকভাবে এই পদক্ষেপ সাধারণ মানুষের অনলাইন পেমেন্ট অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
