Ulaa Browser: ভারতীয় টেক জায়ান্ট জোহোর নতুন অস্ত্র, সরাসরি টক্কর Google Chrome-কে”

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ভারতের প্রযুক্তি খাত যেন ধীরে ধীরে নতুন এক দিগন্তের দিকে এগোচ্ছে। দেশীয় সংস্থা জোহো (Ulaa Browser) ইতিমধ্যেই সিলিকন ভ্যালির নামী সংস্থাগুলোর টেনশন বাড়িয়ে দিয়েছে। প্রথমে তারা মাইক্রোসফটের অফিস স্যুটের (Microsoft Office Suite) বিকল্প হাজির করে বাজার কাঁপিয়েছিল। এমনকি কেন্দ্রীয় আইটি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি বিদেশি সংস্থার সফ্টওয়্যারের বদলে এখন থেকে জোহোর প্রোডাক্টকেই সমর্থন করবেন।

আরও পড়ুন:Lakshmi Puja: ফোনে ক্লিক না ঠেলাঠেলির বাজার, কোথায় আসল পুজোর আনন্দ?

এরপর একে একে জোহো নতুন নতুন অ্যাপ নিয়ে হাজির হয়। সম্প্রতি তারা নিয়ে আসে আরাটটাই (Arattai) নামের কলিং ও মেসেজিং অ্যাপ, যা সরাসরি হোয়াটসঅ্যাপকে (WhatsApp) চ্যালেঞ্জ করছে। অ্যাপটি বাজারে আসার পরপরই অ্যাপেল অ্যাপ স্টোর (Apple App Store) এবং গুগল প্লে স্টোরে (Google Play Store) জনপ্রিয়তার শীর্ষে চলে যায়।.কিন্তু এখানেই থামেনি জোহো। এবার তাদের নজর পড়েছে গুগল ক্রোম (Google Chrome) ও অ্যাপলের সাফারির (Safari) দিকে। এই প্রেক্ষাপটেই আত্মপ্রকাশ করেছে উলা ব্রাউজার (Ula Browser)। সংস্থার দাবি, এই ব্রাউজারের সবচেয়ে বড় শক্তি এর প্রাইভেসি (Privacy)। যদিও এটি ক্রোমিয়াম (Chromium) ভিত্তিক, তবে গুগল ক্রোমের মতো ব্যবহারকারীর ডেটা ট্র্যাক না করে উলা ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখে। এর সঙ্গে রয়েছে বিল্ট-ইন অ্যাড ব্লকার ও ট্র্যাকার প্রোটেকশন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উলার বিশেষত্ব হলো এর পাঁচটি ভিন্ন প্রোফাইল মোড—Work, Personal, Kids, Developer এবং Open Season। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এগুলো বদলানো যায়। শুধু তাই নয়, উলা ব্রাউজার ভারতের Indian Web Browser Development Challenge-এ প্রথম স্থান অর্জন করেছে। তাছাড়া, এটি জোহোর অন্যান্য অ্যাপ এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সার্চ ইঞ্জিন জিয়ার (Zia)-এর সঙ্গে যুক্ত। তবে এখনো এক বড় সীমাবদ্ধতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, উলায় উন্নত Artificial Intelligence (AI) ফিচারের অভাব আছে, যা বর্তমানে প্রতিযোগী ক্রোম বা সাফারির অন্যতম শক্তি। এই দিকটি দ্রুত উন্নত করতে পারলে উলা সত্যিই বৈশ্বিক বাজারে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। সব মিলিয়ে বলা যায়, জোহো ধাপে ধাপে ভারতের টেক ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। যদি তারা উলার এআই ফিচারগুলিকে শক্তিশালী করে, তবে আগামী দিনে Ula Browser হয়তো গুগল ক্রোমকেও পিছনে ফেলে দেবে।