নিউজ পোল ব্যুরো:দেশের গণ্ডি পেরিয়ে শিল্পীর সুর ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। জুবিন গর্গ –এর(Zubeen Garg) প্রয়াণে শুধু ভারত নয়, পাকিস্তানেও(Pakistan) নেমে এসেছে শোকের ছায়া। অসমের(Assam) এই ভূমিপুত্র বহু বছর ধরে সারা দেশের শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন তার অদ্ভুত সুর ও গানের জাদুতে। আর তাই, তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবার বিশেষ আয়োজন করল পাকিস্তানের সঙ্গীত জগত।
আরও পড়ুন: Ulaa Browser: ভারতীয় টেক জায়ান্ট জোহোর নতুন অস্ত্র, সরাসরি টক্কর Google Chrome-কে”
সম্প্রতি পাকিস্তানের(Pakistan) জনপ্রিয় রক ব্যান্ড খুদগারজ (Khudgarz) করাচিতে এক বিশেষ অনুষ্ঠানে জুবিনের বিখ্যাত গান ‘ইয়া আলি’ (Ya Ali) পরিবেশন করে তাকে শ্রদ্ধা জানায়। মঞ্চে ব্যান্ডের সদস্যদের সঙ্গে গলা মেলান দর্শকাসনের শত শত মানুষ। সবার গলায় একসুরে ভেসে ওঠে জুবিনের গানের সেই অমলিন সুর। অনুষ্ঠান শেষে ব্যান্ডটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া(Social media) পেজে লেখা হয়— “সুদূর করাচি থেকে অনেক ভালোবাসা প্রিয় জুবিন গর্গ। আপনি সারাজীবন আমাদের প্লেলিস্টে থেকে যাবেন। এই মুহূর্তের অংশ হতে পেরে আমরা কৃতজ্ঞ।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য ২০ সেপ্টেম্বর জুবিন গর্গের(Zubeen Garg) হঠাৎ মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় ভারতীয় সঙ্গীত জগত। সিঙ্গাপুরে একটি সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানে অ্যাডভেঞ্চারের নেশায় স্কুবা ডাইভিং (Scuba Diving) করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। উত্তর-পূর্ব ভারতের গর্ব জুবিন গর্গ শুধু একজন গায়কই নন, ছিলেন গীতিকার, সুরকার ও অভিনেতা। ‘ইয়া আলি’ থেকে শুরু করে অসংখ্য হিট গান তাকে পৌঁছে দিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। তাই তার মৃত্যুতে শোক জানাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা। পাকিস্তানের মাটিতে তাঁর গানে শ্রদ্ধা নিবেদন যেন প্রমাণ করে, সংগীত কখনও সীমানায় বাঁধা থাকে না।
