নিউজ পোল ব্যুরো: লক্ষ্মীপুজো (Lakshmi Puja) মানেই শুধু প্রতিমা, ফলমূল আর পুরোহিত (Priest) ঠিক করা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রীতি-নীতি (Rituals)। প্রত্যেক পুজোর আলাদা আলাদা আচার আছে। সেই অনুযায়ী পুরোহিতের কাছ থেকে ‘দশকর্মার ফর্দ’ নিয়ে দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা রীতিমতো সময়সাপেক্ষ কাজ। আগে বাজারে যেতে হত আলাদা করে কোথাও কাগজের মালা, কোথাও ধূপ-ধুনো (Incense), আবার অন্য দোকানে পাওয়া যেত নাড়ু বা চাঁদমালা। ব্যস্ত জীবনে এই ঝক্কি সামলানো অনেকের পক্ষেই কঠিন। কিন্তু এখন অনলাইন শপিং (Online Shopping) এই সমস্যার সহজ সমাধান এনে দিয়েছে।

মোবাইল অ্যাপ (Mobile App) বা ওয়েবসাইটে কয়েক ক্লিক করলেই ঘরে পৌঁছে যাচ্ছে ‘Lakshmi Puja Kit’। তাতে মিলছে প্রতিমা, ফলমূল, পঞ্চশস্য (Panchashya), পঞ্চরত্ন (Pancharatna), আসন, অঙ্গুরীয়, মধুপর্কের বাটি থেকে শুরু করে বেলকাঠ, তিরকাঠি, মাসকলাই, এমনকি নাড়ু-মিষ্টি পর্যন্ত। অবাঙালিদের জন্যও রয়েছে আলাদা ‘Puja Package’— যাতে থাকে পাঁচ মেওয়া, মৌলি, রৌলি, লবঙ্গ, আমকাঠ ইত্যাদি। ফলে সময় বাঁচাতে অনেকেই এখন অনলাইনেই ভরসা রাখছেন। দক্ষিণ কলকাতার এক বাসিন্দা জানিয়েছেন, ‘‘আগে অফিস শেষে বাজার ঘুরে ক্লান্ত হয়ে যেতাম। এখন অনলাইনে সব পেয়ে যাই, কোনও উপকরণ বাদ পড়ে না।’’
আরও পড়ুন:North Bengal: থেমেছে প্রকৃতির রোষ, মেঘ সরতেই দেখা দিল কাঞ্চনজঙ্ঘা
তবে এর মধ্যেও শহরের ঐতিহ্যবাহী দশকর্মা ভান্ডারগুলির (Dashkarma Shop) ভিড় একেবারেই কমেনি। কাঁকুড়গাছি, গড়িয়াহাট কিংবা হাতিবাগান বাজারে এখনও পুজোর আগের রাতে ভিড় উপচে পড়ে। ব্যবসায়ীরা জানান, অনলাইনে যে Puja Box পাওয়া যায়, তাতে উপকরণ সীমিত, অনেক সময় পুরোহিতের প্রয়োজনীয় জিনিস থাকে না। আবার দামের দিক থেকেও অনলাইন কিট অনেকটাই বেশি। উদাহরণস্বরূপ, কোনও Puja Website-এ লক্ষ্মীপুজোর কিট বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১৫০০ টাকায়, যেখানে বাজারে ঘুরে সেই ফর্দ মিলিয়ে জিনিস কিনলে খরচ হয় অর্ধেকেরও কম। ফলে মধ্যবিত্ত বাঙালি এখনও নিজের হাতে বাজার ঘুরে দরদাম করে পুজোর সামগ্রী কিনতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অনেকে অবশ্য স্বীকার করেন, শেষ মুহূর্তে অনলাইন শপ (Online Shop) ভরসা জোগায়। যেমন কারও যদি গঙ্গাজল বা চাঁদমালা বাদ পড়ে যায়, তখন দ্রুত অ্যাপ থেকে অর্ডার করলেই মিনিটের মধ্যে পৌঁছে যায় দরজায়। কিন্তু পুজোর আসল আনন্দটা যে বাজারে গিয়ে ঠেলাঠেলি করে কেনাকাটাতেই, তা অধিকাংশ পরিবারের কাছে এখনও অটল। তাই যুগ বদলালেও (Digital Era) লক্ষ্মীপুজোর বাজারে এখনও ভরসা রেখেই এগোচ্ছেন বাঙালিরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
