iPhone Price:ছোট ভুলেই আইফোনের ব্যাটারি নষ্ট, চার্জ দিতে সাবধান হোন

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আইফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার ঝুঁকি বড় হয়ে দাঁড়াতে পারে শুধু স্মার্টফোনের চার্জার ব্যবহার করার কারণে। যদিও অন্য স্মার্টফোনগুলোতে বিভিন্ন চার্জার ব্যবহার করা যায়, iPhone-এর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। বিশ্লেষকদের মতে, iPhone-কে অন্য ডিভাইসের চার্জার দিয়ে নিয়মিত চার্জ দিলে কয়েক দিনের মধ্যেই ব্যাটারি বা ডিভাইসের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন:Election Commission: কমিশনের কড়া বার্তা নবান্নকে! নির্বাচনী কর্মীদের পারিশ্রমিক দ্রুত মেটানোর নির্দেশ মুখ্যসচিবকে

গ্যাজেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অধিকাংশ Android ফোনের চার্জার সাধারণত ৯, ১২ বা ২০ ভোল্টের হয়, যেখানে iPhone-এর চার্জার 5-9 volts এর মধ্যে কাজ করে। ভোল্ট ও ওয়াটকে মিলিয়ে ব্যবহার না করলে ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে।

এছাড়াও, অ্যাপল তাদের চার্জারে একটি বিশেষ ফিচার অন্তর্ভুক্ত করেছে—Apple Handshake with Trusted Security। এটি অ্যান্ড্রয়েড চার্জারে থাকে না। ফলে, Android চার্জারের সঙ্গে iPhone ব্যবহার করলে দ্রুত ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব হতে পারে ব্যাটারি নষ্ট হওয়া, ফোন গরম হয়ে যাওয়া বা মাদারবোর্ডের ক্ষতি। ওয়্যারলেস চার্জিং-এও iPhone ও Android-এর মধ্যে বড় পার্থক্য রয়েছে। iPhone-এর জন্য MagSafe charger ব্যবহৃত হয়, যা অ্যাপলের নিজস্ব প্রযুক্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, Android ফোনের জন্য যে ওয়্যারলেস চার্জার ব্যবহৃত হয়, সেটি সাধারণত Qi standard অনুসরণ করে। Qi চার্জারে একাধিক কোম্পানি তৈরি করে থাকে, এবং ফোন ঠিকমতো বসাতে না হলে চার্জিং শুরু হয় না। কিন্তু iPhone-এর MagSafe charger-এ ডিভাইস ঠিক স্থানে বসাতেই চার্জিং শুরু হয়, কারণ এতে রয়েছে গোলাকার চুম্বক যা ফোনকে সঠিকভাবে ধরে রাখে।