Starlink India Launch: ভারতে আসছে স্টারলিংক,বদলে যাবে প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেটের ছবি

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: এলন মাস্কের(Elon Musk) স্যাটেলাইট ইন্টারনেট(Satellite Internet)পরিষেবা সংস্থা স্টারলিংক(Starlink) খুব শীঘ্রই ভারতে(India) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে।

আরও পড়ুন: MBA Admission: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে MBA-তে ভর্তি শুরু

ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, সংস্থাটি UIDAI-এর সঙ্গে পার্টনারশিপে আধার-ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়া চালু করবে। অর্থাৎ নতুন গ্রাহকরা সহজেই আধার ব্যবহার করে স্টারলিংকের(Starlink) পরিষেবা নিতে পারবেন। এতে কেওয়াইসি(KYC) প্রক্রিয়া হবে দ্রুত এবং ঝামেলামুক্ত।স্টারলিংক(Starlink) ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এবং ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে। ফলে ভারতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট(Satellite Internet) পরিষেবা চালুর পথ অনেকটাই পরিষ্কার। সংস্থার মূল লক্ষ্য গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট(Internet) পৌঁছে দেওয়া, যেখানে এখনও ব্রডব্যান্ডের সংযোগ নেই।

২০২১ সালে স্টারলিংক(Starlink) ভারতে প্রি-অর্ডার নিতে শুরু করেছিল, তবে পরে সেই প্রক্রিয়া স্থগিত করে টাকা ফেরত দেওয়া হয় গ্রাহকদের। এবার সমস্ত সরকারি ছাড়পত্র হাতে নিয়ে সংস্থাটি ফের নতুনভাবে বাজারে প্রবেশ করতে চলেছে। তবে এখনও পর্যন্ত প্রি-অর্ডার খোলা হয়নি।স্টারলিংকের(Starlink) স্যাটেলাইট (Satellite)প্রযুক্তি পৃথিবী থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উপরে প্রদক্ষিণরত স্যাটেলাইট(Satellite)ব্যবহার করে। এর মাধ্যমে একসঙ্গে বাড়ি, অফিস বা প্রতিষ্ঠান সব জায়গাতেই ইন্টারনেট(Internet) সংযোগ দেওয়া সম্ভব হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬-এর শুরুতে ভারতে আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু করবে স্টারলিংক(Starlink)।এই পরিষেবার খরচ কত হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আশা করা হচ্ছে, শহরের তুলনায় গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। ডিজিটাল(Digital) শিক্ষায়, স্বাস্থ্য পরিষেবায় এবং স্থানীয় ব্যবসায় এই স্যাটেলাইট ইন্টারনেট(Satellite Internet) বড় পরিবর্তন আনতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole