S Jaishankar: ‘আমরা মাথা নত করি না’,মস্কোয় দাঁড়িয়ে আমেরিকাকে সাফ বার্তা জয়শঙ্করের

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে যখন তেলের কূটনীতি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে, ঠিক তখনই মস্কো সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) স্পষ্ট বার্তা দিলেন—ভারত তার জাতীয় স্বার্থের প্রশ্নে মাথা নত করবে না, মার্কিন চাপের কাছেও নয়। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর (S Jaishankar) কার্যত ধুয়ে দেন মার্কিন সমালোচনাকে। তার জবাব ছিল সংযত, কিন্তু তীক্ষ্ণ, “রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চিন। রুশ গ্যাস যাচ্ছে ইউরোপে (Europe)। ভারত তো আমেরিকা (America) থেকেও তেল কেনে, সেটাও বেড়েছে। তাহলে দোষটা কাদের?”

আরও পড়ুন: India Russian Oil: ভারত রাশিয়ার ‘লন্ড্রি’? মার্কিন আক্রমণে ফের তেলেগলে উঠল ভূ-রাজনীতির উত্তাপ!

জয়শঙ্করের (S Jaishankar) কণ্ঠে ছিল এক চূড়ান্ত যুক্তিবাদী অবস্থান। ভারতের বাণিজ্যনীতি কেবল নীতি নয়, প্রয়োজন ও বাস্তবতার সঙ্গেও যুক্ত। রাশিয়া (Russia) থেকে তেল আমদানির পরিমাণ বাড়লেও সেটা হঠাৎ নয়, বৈশ্বিক বাজারের চাহিদা ও ছাড়ের ভিত্তিতে স্বাভাবিক সিদ্ধান্ত। এই সময়েই সামনে আসে আরও একটি তথ্য। উরাল তেলের দামে ব্যারেলপ্রতি তিন ডলারের ছাড়, যার ফলে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানির বরাত দেয় ভারত।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের সিদ্ধান্তে ভারতের উপর একের পর এক শুল্ক চাপানো হয়েছে—প্রথমে ২৫%, পরে আরও ২৫%। কিন্তু এই চাপকে পাত্তা না দিয়ে ভারতের পররাষ্ট্রনীতি এখন অনেক বেশি আত্মনির্ভর ও স্বাধীন। মস্কো সফরে জয়শঙ্কর স্পষ্ট করে দেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার।” তিনি রুশ সংস্থাগুলিকে আহ্বান জানান ভারতীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole