নিউজ পোল ব্যুরো: প্রজাতন্ত্র দিবস এলেই ই-কমার্স দুনিয়ায় শুরু হয়ে যায় অফারের বন্যা। এ বছরও তার ব্যতিক্রম নয়। আমাজন ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত গ্রেট রিপাবলিক ডে সেল। আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বিশেষ সেল, যেখানে কম দামে নতুন স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ পাবেন গ্রাহকরা।
আমাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেলটি ১৬ জানুয়ারি থেকেই সমস্ত গ্রাহকদের জন্য চালু হবে। তবে প্রাইম মেম্বারদের জন্য থাকছে বাড়তি সুবিধা। তাঁরা আগের রাতেই, অর্থাৎ রাত ১২টা থেকেই কেনাকাটা শুরু করতে পারবেন। শুধু স্মার্টফোন নয়, এই সেলে স্মার্টওয়াচ, ইয়ারবাড, ওয়াশিং মেশিন, এসি, ট্যাবলেট ও ল্যাপটপেও মিলবে নজরকাড়া ছাড়। স্মার্টফোনের দামের দিকে তাকালে দেখা যাচ্ছে বেশ কয়েকটি জনপ্রিয় মডেলে বড়সড় ছাড়। স্যামসাং গ্যালাক্সি A55 5G পাওয়া যাবে মাত্র ২৩,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাস ১৫-এর দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা, তবে ক্রেডিট কার্ডে EMI নিলে মিলবে অতিরিক্ত ৪,০০০ টাকা ছাড়। আইকিউওও ১৫ কিনতে পারবেন ৬৫,৯৯৯ টাকায়, যেখানে ব্যাঙ্ক অফারের মাধ্যমে ছাড় পাওয়া যাবে প্রায় ৭,০০০ টাকা। বাজেট সেগমেন্টে রিয়েলমি নারজো ৮০ লাইট 5G মিলবে মাত্র ১১,৪৯৯ টাকায়, যা সাধারণ ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু মোবাইল নয়, মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে বিশেষ ছাড়। চার্জিং অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। স্ক্রিন প্রোটেক্টর ও ফোন কেস মাত্র ৯৯ টাকায় কেনার সুযোগ থাকছে। শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং ও রিয়েলমির মতো নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।
এছাড়াও এই সেলের বড় আকর্ষণ এক্সচেঞ্জ অফার। পুরনো স্মার্টফোন বা গ্যাজেট বদলে নতুন ডিভাইস কিনলে মিলতে পারে মোটা অঙ্কের ছাড়। ওয়ানপ্লাস, শাওমি, স্যামসাং ও অ্যাপেলের গ্যাজেটের ক্ষেত্রে থাকছে বিশেষ এক্সচেঞ্জ সুবিধা। শুধু অনলাইন নয়, আমাজন ইজি স্টোরেও এই অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে, কম দামে গ্যাজেট কেনার জন্য এটাই হতে চলেছে বছরের অন্যতম সেরা সুযোগ।
