AFCON: আফ্রিকা নেশনস কাপে হাতাহাতির ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিএএফ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON) টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে, বিশেষ করে ক্যামেরুন বনাম মরক্কো এবং নাইজেরিয়া বনাম আলজেরিয়া ম্যাচ দুটিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই আফ্রিকান ফুটবলকনফেডারেশন (CAF) তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফ্রিকার ফুটবল নিয়ামক সংস্থা।

আরও পড়ুন:Mary Kom:মেরি কমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন তার প্রাক্তন স্বামী

শনিবার মরক্কো ও ক্যামেরুন ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। অন্যদিকে, নাইজেরিয়া ও আলজেরিয়া ম্যাচেও খেলোয়াড়দের মধ্যে সংঘাত দেখা যায়। ম্যাচটিতে ভিক্টর ওসিমেন এবং আকর অ্যাডামসের গোলে নাইজেরিয়া জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়ার পর আলজেরীয় খেলোয়াড় এবং সমর্থকরা রেফারির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন। বিশেষ করে প্রথমার্ধে একটি হ্যান্ডবলের পেনাল্টি না পাওয়াকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেন।

ম্যাচ শেষে আলজেরীয় খেলোয়াড়রা সেনেগালের রেফারি ইসা সি এবং তার সহকারীদের ঘিরে ধরেন। ফুটবলাররা স্টেডিয়ামের টানেলের ভেতরে রেফারিকে তাড়া করেন। এছাড়া মিক্সড জোনে দুই দেশের সাংবাদিকেরা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে রেফারিকে মাঠ থেকে সরিয়ে নিতে হয়। আলজেরীয় সমর্থকরা স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করেন এবং স্টেডিয়ামের কিছু অংশ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

সিএফ বিবৃতি দিয়ে জানীয়েছে,

১. ঘটনার তথ্য-প্রমাণ শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে।

২. দোষী সাব্যস্ত ফুটবলার বা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৩. বিশেষ করে রেফারি, প্রতিপক্ষ দল বা আয়োজকদের লক্ষ্য করে করা অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে।

সিএএফ স্পষ্ট জানিয়েছে যে, পেশাদার ফুটবলে এ জাতীয় আচরণের কোনো স্থান নেই এবং এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=3RbPY-v2mbTF2ieH