নিউজ পোল ব্যুরো: ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম (Mary Kom) এবং তাঁর প্রাক্তন স্বামী করুং ওনলার কমের (Onler Kom) ব্যক্তিগত জীবন নিয়ে জোর আলোচনা চলছে। দুজনের মধ্যে শুরু কাদা ছোড়াছুড়ি। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন শেষ করেছেন এই দম্পতি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনিভাবে বিচ্ছেদ হয়ে গেছে তাদের।
আরও পড়ুন: Football World Cup 2026: ফুটবল বিশ্বকাপ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে টিকিটের আবেদন
বিবাহ বিচ্ছেদের পর মেরি কম তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন। এর পাল্টা জবাবে ওনলার কম মেরির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর এবং বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছেন। ওনলার দাবি করেছেন যে, মেরি কম গত ১০ বছর ধরে একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কে (Extra-marital affairs) লিপ্ত ছিলেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে মেরি একজন জুনিয়র বক্সারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যা নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি ও পরে মিটমাট হয়েছিল। ওনলার আরও অভিযোগ করেছেন যে, ২০১৭ সাল থেকে মেরি তাঁর নিজস্ব বক্সিং অ্যাকাডেমির এক কর্মীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি দাবি করেছেন যে, প্রমাণ হিসেবে তাঁর কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ওই ব্যক্তির নাম রয়েছে।

মেরি কম আগেই অভিযোগ করেছিলেন যে, ওনলার তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিলেন এবং তাঁর উপার্জিত কোটি কোটি টাকা নষ্ট করেছেন। এর জবাবে ওনলার বলেন, তিনি নিজের ফুটবল কেরিয়ার বিসর্জন দিয়ে মেরির কেরিয়ার ও সন্তানদের মানুষ করতে সর্বস্ব দিয়েছেন, অথচ এখন তাঁকে ‘ইউজ অ্যান্ড থ্রো’ করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
জানা গিয়েছে, ২০২২ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে ওনলারের পরাজয় এবং সেখানে ২-৩ কোটি টাকা লোকসান হওয়া থেকেই এই তিক্ততার শুরু। বর্তমানে মেরি কম তাঁর চার সন্তানকে নিয়ে ফরিদাবাদে থাকছেন, অন্যদিকে ওনলার দিল্লিতে একা রয়েছেন।
মেরি কম অবশ্য প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভারতের আইকনিক এই অ্যাথলেটের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক এখন ক্রীড়াজগতে আলোচনার কেন্দ্রে।
