নিউজ পোল ব্যুরো: পৌষের শেষলগ্নে আবহাওয়ার মুড বারবার বদলাচ্ছে। কখনও তাপমাত্রা কিছুটা বাড়ছে, আবার কখনও হুড়মুড়িয়ে নামছে পারদ (Weather Update)। তবে সাময়িক উষ্ণতা এলেও শীত যে এখনও বিদায় নিচ্ছে না, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, মকর সংক্রান্তি থেকেই ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা (South Bengal Weather Update)।আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে রাতের তাপমাত্রা ধাপে ধাপে কমবে। অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বুধবার থেকেই এই পারদ পতনের ধারা শুরু হবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন : Nipah Virus : বারাসতে নিপা ভাইরাসের থাবা! রাজ্য সরকার সতর্কতা জারি
কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের দাপট বাড়বে (South Bengal Weather Update)। আপাতত শীত কমার কোনও ইঙ্গিত নেই। আবহাওয়া দফতরের (IMD) মতে, মাঘ মাসের প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত এই ঠান্ডার আমেজ বজায় থাকবে (Weather Update)। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—এই সব জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক ও পরিষ্কার। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট (Dense Fog Alert)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে (South Bengal Weather Update)। এর জেরে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার প্রভাব বেশি হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত (North Bengal Weather Update)। যদিও গত কয়েকদিনে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে, তবু রাতের ঠান্ডা এখনও যথেষ্ট কড়া। দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই(North Bengal Weather Update)। এদিকে ঘন কুয়াশার জন্য কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং(Darjeeling) ও জলপাইগুড়ির(Jalpaiguri) কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে (Fog Warning)। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। অন্য জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update)।
