Airtel Recharge Plan: দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান,Airtel গ্রাহকদের জন্য সাশ্রয়ী প্যাকেজ

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বিশেষত যারা সারাদিন ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়ায়(Social Media) সক্রিয় থাকেন অথবা OTT কনটেন্ট উপভোগ করেন, তাদের জন্য দৈনিক ১ জিবি ডেটা একেবারেই যথেষ্ট নয়। এই কারণেই Airtel তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক রিচার্জ প্ল্যান(Recharge Plan), যেখানে দৈনিক ২ জিবি করে ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি ফ্রি কলিং(Free Calling), SMS এবং বিভিন্ন OTT সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুন: Hanuman In Space: হনুমান না নীল আর্মস্ট্রং? মহাকাশে প্রথম পা ফেলার গল্পে মিশেছে পুরাণের প্রমাণ

Airtel-এর ২ জিবি দৈনিক ডেটা প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে ছোট প্ল্যানটির মূল্য ৩৭৯ টাকা। এর ভ্যালিডিটি ২৮ দিনের এবং এর সঙ্গে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, Wynk Music, Apollo 24/7 ও HelloTune পরিষেবার সুবিধা পাওয়া যায়। যাঁরা আরও কিছুটা বেশি সময়ের জন্য সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে ৬৪৯ টাকার রিচার্জ। এর ভ্যালিডিটি ৫৬ দিন এবং এখানে প্রতিদিন ২ জিবি ডেটা সরবরাহ করা হয়।OTT প্রেমীদের জন্য Airtel-এর ৯৭৯ টাকা এবং ১০২৯ টাকার প্ল্যান যথেষ্ট জনপ্রিয়।

উভয়ের ভ্যালিডিটি ৮৪ দিন এবং এই প্ল্যানগুলিতে Disney+ Hotstar, Xstream Play, Wynk ও Apollo 24/7 সাবস্ক্রিপশনের সুবিধা দেওয়া হয়। ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে সিনেমা, ওয়েব সিরিজ কিংবা লাইভ স্পোর্টস উপভোগ করতে পারেন।যারা বছরে একবারেই রিচার্জ সেরে ফেলতে চান, তাদের জন্য উপযুক্ত প্ল্যান হল ৩৫৯৯ টাকা। এর ভ্যালিডিটি পুরো ৩৬৫ দিন এবং প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে পাওয়া যায় আনলিমিটেড কলিং ও OTT সুবিধা।

সব মিলিয়ে বলা যায়, Airtel-এর এই ২ জিবি দৈনিক ডেটা প্ল্যানগুলি ভারী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ বিকল্প। বাজেট, ভ্যালিডিটি এবং অতিরিক্ত পরিষেবা মিলিয়ে গ্রাহকরা সহজেই নিজেদের উপযোগী প্ল্যান বেছে নিতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole