Aadhaar Card : SIR যাচাইয়ের আগে হারানো আধার, ভোটার বা জাতিগত শংসাপত্র অনলাইনে ডাউনলোড করুন এই সহজ উপায়ে

প্রযুক্তি

 নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় (SIR Update)। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নেই, তাদের পরিচয় প্রমাণের জন্য দেখাতে হবে মোট ১১টি নথি (Documents Required)। কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে কারও আধার কার্ড (Aadhaar Card) হারিয়েছে, কারও ভোটার কার্ড (Voter ID) খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কেউ হারিয়েছেন জাতিগত শংসাপত্র (Caste Certificate)। চিন্তা করবেন না, বাড়িতে বসেই কয়েক মিনিটে অনলাইনে এই গুরুত্বপূর্ণ নথিগুলি ডাউনলোড (Online Download Process) করে নিতে পারেন খুব সহজে।

আরও পড়ুন : Weather Update: শীতের আগেই ফের কাঁটা বৃষ্টি! দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে হাওয়া বদলের সতর্কতা

প্রথমেই আসি আধার কার্ডে। যদি আপনার আধার নম্বর (Aadhaar Number) বা এনরোলমেন্ট নম্বর (Enrolment ID) হারিয়ে যায়, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যান। সেখানে ‘Aadhaar Online Services’-এ গিয়ে ‘Retrieve Lost UID/EID’ অপশনটি বেছে নিন। নতুন পেজে নিজের নাম, ইমেল আইডি ও মোবাইল নম্বর লিখে জানিয়ে দিন আপনি আধার কার্ড নাকি এনরোলমেন্ট নম্বর চাইছেন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে (Registered Mobile) আসবে একটি OTP। সেই OTP সাবমিট করলেই আপনার আধার নম্বর ফিরে পাবেন। এরপর সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ই-আধার (eAadhaar Download)। এরপর ভোটার কার্ডের পালা। নিজের ভোটার কার্ড (Voter ID Download) পেতে হলে আগে গুগল প্লে স্টোর থেকে (Google Play Store) ‘Voter Helpline App’ ইনস্টল করুন। অ্যাপটি খুলে EPIC Number বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। লগইন করার পর রাজ্য বেছে নিয়ে ‘Fetch Details’-এ ক্লিক করুন। স্ক্রিনে পাওয়া নির্দেশ মেনে কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন ই-ভোটার কার্ড (eVoter ID)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

জাতিগত শংসাপত্র (Caste Certificate) ডাউনলোড করতেও কোনও ঝামেলা নেই। অফিসিয়াল পোর্টাল https://castcertificatewb.gov.in/ খুলে SC বা ST বিভাগ নির্বাচন করুন। এরপর ‘Download Certificate’-এ ক্লিক করে সার্টিফিকেট নম্বর ও আবেদনকারীর নাম দিন। কয়েক মুহূর্তেই স্ক্রিনে চলে আসবে আপনার সার্টিফিকেট সেটি ডাউনলোড করে সংরক্ষণ করুন। কমিশনের ঘোষণামতে, SIR যাচাইয়ের ক্ষেত্রে ১১টি নথি গ্রহণযোগ্য (Accepted Documents): সরকারি পরিচয়পত্র, ১ জুলাই ১৯৮৭-র আগের সরকারি নথি, জন্মসনদ (Birth Certificate), পাসপোর্ট (Passport), বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট (Educational Certificate), স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট (Permanent Residence Certificate), বনপালের সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (Caste Certificate), এনআরসি প্রমাণপত্র (NRC Proof), পারিবারিক রেজিস্টার এবং সরকার প্রদত্ত জমি বা বাড়ির দলিল (Land/House Deed)।অতএব, SIR জমা দেওয়ার আগে যদি কোনও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যায়, তাহলে আর দুশ্চিন্তা নয়—এই অনলাইন পদ্ধতিতে (Online Process) কয়েক মিনিটেই ফিরে পাবেন আপনার দরকারি সব ডকুমেন্ট।