SSC Recruitment: ‘অযোগ্য’ তালিকায় শিক্ষাকর্মীরাও! এসএসসি-র প্রকাশিত তালিকায় নাম ৩,৫১২ জনের

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment) আবারও বড় পদক্ষেপ নিল। শিক্ষকদের পর এ বার শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও প্রকাশ করা হল ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা। সোমবার প্রকাশিত এই তালিকায় মোট ৩,৫১২ জন প্রার্থীকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশন নতুন করে ‘যোগ্য’ প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে।

আরও পড়ুন: SIR: ভোটার তালিকা সংশোধন শুরু মঙ্গলবার, পুরনো তথ্য মিললেই মিলবে ছাড় নথি জমায়!

এসএসসি-র (SSC Recruitment) প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপ-সি ও গ্রুপ-ডি দুই বিভাগেই আলাদা আলাদা ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ-সিতে ১,১৬৩ জন এবং গ্রুপ-ডিতে ২,৩৪৯ জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কমিশন জানিয়েছে, দুই বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭টি শূন্যপদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে গ্রুপ-সি করণিক পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৮৮টি শূন্যস্থান রয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই হবে। ৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। যোগ্যতা (Eligibility Criteria) অনুযায়ী, গ্রুপ-ডি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। গ্রুপ-সি পদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। দুই ক্ষেত্রেই প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারিত হয়েছে। গ্রুপ-সি প্রার্থীদের ক্ষেত্রে টাইপিং দক্ষতা ও কম্পিউটার সংক্রান্ত প্রাথমিক জ্ঞান থাকলে তা বাছাই প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেবে বলে জানিয়েছে কমিশন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

এদিকে, এই ঘোষণার পরই ক্ষোভ উগরে দিয়েছেন বহু প্রাক্তন শিক্ষাকর্মী। গ্রুপ-সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, “আমরা ‘যোগ্য’ হয়েও এতদিন ধরে বেতনহীন অবস্থায় আছি। এখন প্রায় ২৫-৩০ লক্ষ নতুন প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের যোগ্যতা আবারও প্রমাণ করতে হবে। কত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ((SSC Recruitment)) হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।” শিক্ষাক্ষেত্রে এই নতুন উদ্যোগে অনেকের মতে, এটি এসএসসি-র সুনাম (Reputation) ফিরিয়ে আনার বড় পদক্ষেপ। তবে প্রার্থীদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে নতুন করে প্রতিযোগিতায় নামতে হওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক ও চাপ ।