নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে (West Bengal) শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ( SIR)। শুধু এই রাজ্যেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল -এ একযোগে শুরু হয়েছে এই কর্মসূচি। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন এনুমারেশন ফর্ম (Enumeration Form)। তারা ভোটারদের তথ্য সংগ্রহ করবেন এবং যাচাই করবেন।
যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন, তাদের জন্য অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থাও করা হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO – Chief Electoral Officer) দফতর সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে মঙ্গলবার থেকেই অনলাইন প্রক্রিয়া শুরু হচ্ছে না। সিইও দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা চলছে, দু’-এক দিনের মধ্যেই অনলাইন পরিষেবা চালু হবে।’’
আরও পড়ুন:Sandakphu: ধস-ভয় পেরিয়ে নতুন সকাল! সান্দাকফুতে ফের ভিড় জমাচ্ছেন পর্যটকরা
ইতিমধ্যেই শুরু হয়েছে এসআইআর ‘ম্যাপিং’ (SIR Mapping) প্রক্রিয়া। এর মাধ্যমে ২০০২ সালের শেষ এসআইআর-এর তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার (Voter List) তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। কমিশন সূত্রে খবর, সোমবার পর্যন্ত রাজ্যের মোট ২ কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্য পুরনো তালিকার সঙ্গে মিলেছে, যা মোট ভোটারের প্রায় ৩২.০৬ শতাংশ। রাজ্যে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
কমিশনের নিয়ম অনুযায়ী, যাঁদের তথ্য ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে মিলে গেছে, তাঁদের শুধু এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে— অতিরিক্ত নথি (Documents) জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁদের তথ্যের মধ্যে মিল পাওয়া যাচ্ছে না, তাঁদের পরিচয় যাচাই করতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে (Assembly Constituencies) যত ভোটার আছেন, সকলের কাছেই পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। কমিশন জানিয়েছে, রাজ্যে ৪১৮০০ বুথ লেভেল এজেন্টের (BLA-2) নাম নথিভুক্ত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলির (Political Parties) মধ্যে কোন দল কতজন এজেন্ট দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এসআইআরের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দিল্লি (Delhi) থেকে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল (EC Delegation)। তাঁরা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পর্যালোচনা করবেন বিএলওদের কাজ। এই অভিযান চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll) ৯ ডিসেম্বর। অভিযোগ জানানো যাবে ৮ জানুয়ারি পর্যন্ত, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ।
এদিকে, এসআইআর ঘিরে একাংশের মধ্যে আতঙ্ক (Public Concern) ছড়িয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে কলকাতার রেড রোডে (Red Road) প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থাকবেন মিছিলে, এবং শেষে বক্তৃতা করবেন দু’জনেই।
