Weather Update: শীতের আগেই ফের কাঁটা বৃষ্টি! দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে হাওয়া বদলের সতর্কতা

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শুরুতেই বঙ্গবাসীর মন খারাপ। ক্যালেন্ডারে শীত এলেও হাওয়ায় সেই ছোঁয়া নেই। বরং ফের ঘনাচ্ছে নিম্নচাপ (Cyclonic Circulation) আর তার জেরেই দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে দেখা দিয়েছে মেঘের ঘনঘটা। হালকা বৃষ্টি থেকে বজ্রপাত সব মিলিয়ে ফের কাঁটা বৃষ্টি (Rain Alert) হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের (IMD Alipore Weather Office) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় (Districts) আগামী এক সপ্তাহ জুড়ে শুকনো আবহাওয়া (Weather Update) বজায় থাকবে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় শুক্রবার, অর্থাৎ ৭ নভেম্বর এক-দু’জায়গায় হালকা বৃষ্টি (Light Rain) বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : Kolkata Book Fair : ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা, থিম কান্ট্রি আর্জেন্টিনা

আবহাওয়া দফতরের (IMD Forecast) পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী পাঁচ দিনে তাপমাত্রার (Temperature) তেমন পরিবর্তন হবে না। ন্যূনতম তাপমাত্রা (Minimum Temperature) থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে। অর্থাৎ আপাতত শীত (Winter Season) পড়ার সম্ভাবনা নেই। তবে বুধবার উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত (Thunderstorm with Rain) হতে পারে। বৃহস্পতিবার এই বৃষ্টির পরিধি বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পর্যন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, বঙ্গোপসাগরের (Bay of Bengal) পূর্ব-মধ্য অঞ্চলে এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি নিম্নচাপ (Low Pressure System)। এই ঘূর্ণাবর্ত (Cyclonic System) আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল (Rough Sea) হতে পারে এবং মৎস্যজীবীদের (Fishermen Warning) আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আবহবিদদের মতে, নিম্নচাপটি যদি আরও ঘনীভূত হয়, তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) হতে পারে। সেই সঙ্গে বাতাসের গতি (Wind Speed) ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে নভেম্বরের শুরুতেই ফের বৃষ্টি-বাতাসে শীতের পথে বাধা।