নিউজ পোল ব্যুরো: স্মার্ট রিং পরতে, দেখতে যতটা ফ্যাশনেবল, ব্যবহার করতে ততটাই বিপজ্জনক হতে পারে! দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি সংস্থা স্যামসাঙ (Samsung) তৈরি করেছে আঙুলে পরার অত্যাধুনিক ডিভাইস Samsung Smart Ring। স্বাস্থ্যের নানান তথ্য নজরে রাখা থেকে শুরু করে স্মার্টফোনের সাথে কানেক্টিভিটি— সুবিধার শেষ নেই। কিন্তু বিশ্লেষকদের একাংশের দাবি, এই স্মার্ট রিং নীরব আততায়ীতে পরিণত হতে পারে! কারণ ব্যাটারির (Battery Heating) অতিরিক্ত তাপে আঙুলে ভয়াবহ বিস্ফোরণও ঘটতে পারে বলে তাঁদের আশঙ্কা।
আরও পড়ুন:Andhra Pradesh Accident : নেশা’ই নিল প্রাণ! অন্ধ্রের ভয়াবহ বাস দুর্ঘটনার নেপথ্যে মত্ত বাইক আরোহীরা
সম্প্রতি এমনই এক আতঙ্কজনক ঘটনা সামনে এসেছে। বিমানবন্দরে থাকা এক ব্যবহারকারীর আঙুলে পরা স্মার্ট রিং আচমকা প্রচণ্ড গরম হয়ে যায়। এতটাই গরম হয় যে তা আঙুলের সঙ্গে শক্ত হয়ে সেঁটে যায়। আতঙ্কিত ব্যক্তি রিং খুলতে না পেরে কর্তৃপক্ষের সাহায্য চান। দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর চিকিৎসকেরা বিশেষ যন্ত্রের সাহায্যে রিংটি কেটে ফেলতে সক্ষম হন। যদিও আঘাত এড়ানো সম্ভব হয়েছে, তবে ঘটনাটি বড়সড় বিপদের ইঙ্গিত দিয়েই গেল।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্ট রিং এমন কিছু ধাতু ও উপাদানে (Metal Body, Wearable Components) তৈরি, যেটি সহজে কাটা যায় না। ফলে বিপদে পড়লে ব্যবহারকারীর অসুবিধা হতে পারে। তাই তাঁরা বেশ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন—
✅ সতর্কতা নির্দেশিকা (Safety Tips):
• দীর্ঘ সময় ধরে স্মার্ট রিং আঙুলে পরে না থাকা ভালো
• সামান্য গরম লাগলেই রিং খুলে ফেলতে হবে
• ঘন ঘন Heating সমস্যা হলে অবশ্যই সার্ভিস সেন্টারে দেখাতে হবে
• জল বা ঘাম লেগে দীর্ঘক্ষণ আঙুল ভেজা রাখলে ব্যাটারি শর্ট সার্কিটের সম্ভাবনা বাড়ে
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞরা আরও বলেন, স্মার্ট রিং-ই নয়, বাজারে থাকা স্মার্টওয়াচ (Smartwatch), ইয়ারবাড (Earbuds)-এর ক্ষেত্রেও একই ঝুঁকি আছে। কারণ যেকোনও Wearable Device— যেগুলিতে ব্যাটারি থাকে— সেগুলি শরীরের স্পর্শে থাকা অবস্থায় অতিরিক্ত গরম হলে বড় ক্ষতি ডেকে আনতে পারে।
