Mithun Chakraborty-Kunal Ghosh : এক ছাদের তলায় মিঠুন-কুণাল! রাজনৈতিক বিরোধ ভুলে একই দিনে ডাবিং স্টুডিওতে দুই তারকা

পেজ 3 বিনোদন রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক মেরুতে এখন দুই প্রাক্তন সতীর্থ যেন দুই প্রান্তের বাসিন্দা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং কুণাল ঘোষ (Kunal Ghosh)। একসময় একই রাজনৈতিক পরিবারে থাকলেও বর্তমানে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি কুণাল ঘোষের(Kunal Ghosh) বিরুদ্ধে একশো কোটির মানহানির মামলা দায়ের করেছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। ফলে স্বাভাবিকভাবেই দুই তারকার মুখোমুখি হওয়া নিয়ে নানা জল্পনা ও আশঙ্কা তৈরি হয়েছিল। এই টানাপোড়েনের মাঝেই রবিবার দক্ষিণ কলকাতার এক ডাবিং স্টুডিওতে (South Kolkata dubbing studio) উপস্থিত হন দু’জনেই যদিও আলাদা কাজের জন্য। জানা গিয়েছে, একই স্টুডিওর দু’টি পৃথক তলায় চলছিল তাদের নতুন ছবির (upcoming Bengali movies) ডাবিং। একদিকে কুণাল ঘোষ(Kunal Ghosh) ছিলেন পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) নতুন ছবি ‘কর্পূর’ (Karpur)-এর ডাবিংয়ে ব্যস্ত, অন্যদিকে ঠিক সেই সময়েই অন্য তলায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) তার বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি টু’ (Projapoti 2)-এর ডাবিং করছিলেন।

আরও পড়ুন : Oral Rehydration Solution : ভুয়ো ‘ORS’ বিক্রিতে কড়া নজরদারি! নকল ওআরএস ঠেকাতে নয়া নির্দেশ জারি এফএসএসএআইয়ের

ছবির টিমের তরফে শুরু থেকেই কিছুটা আশঙ্কা ছিল যদি দুই তারকা একে অপরের মুখোমুখি হয়ে পড়েন, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। পরিচালক অরিন্দম শীল নিজে কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি নিজের শিডিউল (schedule) কোনওভাবেই বদল করবেন না। এমনকি শনিবার ঘনিষ্ঠ সূত্রে শোনা গিয়েছিল, সম্ভাব্য মুখোমুখি এড়াতে মিঠুন আগের দিনই ডাবিং সেরে ফেলতে পারেন। কিন্তু সব জল্পনা উড়িয়ে রবিবারই দুই তারকাই একই স্টুডিওয় উপস্থিত হন যদিও একে অপরের সঙ্গে দেখা না করেই নিজ নিজ কাজ সেরে ফেলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বলে রাখা ভালো, এই সংঘাতের সূচনা কিন্তু নতুন নয়। কয়েক মাস আগেই সাংবাদিক বৈঠকে কুণালের নাম শুনে রাগের মাথায় বুম ছুড়ে ফেলেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। অপরদিকে, কুণাল ঘোষও রাজনৈতিক ময়দানে (political battle) পদ্মশিবিরের এই নেতাকে একাধিকবার কটাক্ষ করেছেন। রাজনীতির লড়াই এখন বিনোদন জগৎ (entertainment industry) পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই বিবাদের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মিঠুনের উকিল বিকাশ সিংয়ের (Vikas Singh) পাঠানো আইনি নোটিসের কড়া জবাব দিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। আগামী দিনে হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।