Flipkart Republic Day Sale 2026: ফ্লিপকার্টে রিপাবলিক ডে ধামাকা! iPhone থেকে ল্যাপটপ, সবেতেই বড় ডিসকাউন্ট

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: নতুন বছর শুরু মানেই জীবনে যেমন নতুন পরিকল্পনার ছোঁয়া, তেমনই কেনাকাটার তালিকাও হয়ে ওঠে বেশ লম্বা। আর বর্তমান সময়ে কেনাকাটার কথা উঠলেই সবার আগে মাথায় আসে অনলাইন শপিং। ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার করার সুবিধার পাশাপাশি বড় ছাড়—এই দুইয়ের জোরেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রতিবছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বড় চমক নিয়ে হাজির হচ্ছে ফ্লিপকার্ট ।

আরও পড়ুন;

জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার বহু প্রতীক্ষিত ‘রিপাবলিক ডে সেল’ শুরু হতে চলেছে আগামী ১৭ জানুয়ারি থেকে। এই বিশেষ সেল চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে যাঁরা ফ্লিপকার্ট প্লাস সদস্য, তাঁদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা। সাধারণ গ্রাহকদের আগেই, অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই তাঁরা এই সেলের ডিল ও অফার উপভোগ করতে পারবেন। ফলে পছন্দের পণ্য দ্রুত কেনার সুযোগ পাবেন প্লাস সদস্যরা। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ , ট্যাবলেট, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (AC) থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, সবকিছুর উপরই থাকছে আকর্ষণীয় ছাড়। ফ্লিপকার্ট জানিয়েছে, HDFC Bank-এর ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাবেন। পাশাপাশি মিলবে সহজ EMI সুবিধাও। যাঁরা ফ্লিপকার্ট ব্ল্যাক (Flipkart Black) সদস্য, তাঁদের জন্য থাকছে এক্সক্লুসিভ ডিল ও বিশেষ অফার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবচেয়ে বেশি ছাড় পেতে নজর রাখতে পারেন ‘Rush Hour Deals’, ‘Tick Tock Deals’, ‘Jackpot Deals’ এবং ‘Steal Deals’-এর মতো ফ্ল্যাশ অফারগুলির দিকে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল-এর মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছে, যেখানে আগাম ডিলের ঝলক দেখা যাচ্ছে।স্মার্টফোনপ্রেমীদের জন্য এই সেল বিশেষ আকর্ষণের হতে চলেছে। Redmi Note 15, Poco M8 5G, Oppo Reno 15 সিরিজের মতো নতুন লঞ্চ হওয়া ফোনে বড় ছাড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর একাধিক মডেল কম দামে পাওয়া যেতে পারে। এমনকি বিশেষ অফারে iPhone 16 কেনার সুযোগও মিলতে পারে বলে গুঞ্জন। অন্যদিকে, অফ-সিজনের সুবিধায় টিভি, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারেও মিলবে মোটা অঙ্কের ছাড়। সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই সাশ্রয়ী কেনাকাটার দারুণ সুযোগ এনে দিচ্ছে ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল।