রক্ষণাবেক্ষণের কারণে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! রবিবার সকাল থেকে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, বিকল্প রুটগুলোতে গাড়ির ভিড় উপচে পড়তে পারে।

breakingnews প্রযুক্তি শহর

নিউজপোল ব্যুরোঃ গত সপ্তাহের পর আবারও আগামীকাল সকালে সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। গুরুত্বপূর্ণ মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৪ জুন অর্থাৎ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর উপর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে শহরের বিভিন্ন এলাকায় বাড়তে পারে যানজট ও ভোগান্তি। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় কলকাতা পুলিশ বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এজেসি বোস রোড থেকে পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।অন্যদিকে, খিদিরপুর রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।খিদিরপুর থেকে কলকাতামুখী যানবাহনগুলিকেও সিজিআর রোড হয়ে যেতে হবে। হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের বিকল্প পথ ব্যবহার করতে হবে।

কলকাতা পুলিশের তরফে সাধারণ মানুষকে আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর, রেলস্টেশন বা জরুরি কাজে তাই পুলিশ প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোনোর অনুরোধ করা হয়েছে। রবিবারের ছুটির দিনে সেতু বন্ধ থাকলেও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগপথ বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়বে বিকল্প রুটে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ছুটির দিনে এই মেগা ট্রাফিক ব্লকের কারণে বিকল্প রুটগুলোতে গাড়ির ভিড় উপচে পড়তে পারে।