ঝড়ে গরীব মানুষের চাল উড়ে গেল, আর এদিকে অভিষেকের পকেট ভরে গেল! আমফান ত্রাণ চুরিতে সিবিআই-ইডির জালে এবার অভিষেক।

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরোঃ কয়লা, বালি আর চাকরি চুরির পর এবার গরীবের ত্রাণের টাকা চুরির অভিযোগে নতুন এফআইআরে কাঁপছে অভিষেক-শিবির! একের পর এক নোটিস, তদন্ত এবং আইনি জটিলতার মাঝেই ফের নতুন বিতর্কে নাম জড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ২০২০ সালের বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের ২৫০ কোটি টাকার ত্রাণ কেলেঙ্কারির অভিযোগে এবার সরাসরি নতুন এফআইআর (FIR) দায়ের হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

অভিযোগের সূত্রপাত ২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের পর দেওয়া ত্রাণ নিয়ে। সেই সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতিতে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। ঘর নির্মাণের জন্য ২০ হাজার টাকা এবং ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়। অভিযোগপত্রে স্পষ্ট দাবি করা হয়েছে, আমফানের পর ঘরভাঙা গরীব মানুষদের বাড়ি তৈরির জন্য দেওয়া সরকারি অনুদানের ২০ হাজার এবং ৫ হাজার টাকা এক লহমায় গায়েব করে দেওয়া হয়েছিল। কোনো ক্ষতি না হওয়া সত্ত্বেও তৃণমূলের ব্লক স্তরের চোর-নেতাদের এবং একই পরিবারের একাধিক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে পাইকারি হারে টাকা পাঠানো হয়। শুধু তাই নয়, একটি মাত্র মোবাইল নম্বরের সাথে শত শত ভুয়ো উপভোক্তার নাম জুড়ে দিয়ে কোটি কোটি টাকার সরকারি তহবিল লুঠের এক মারাত্মক চিত্রনাট্য সামনে এসেছে। ইতিমধ্যে এই মেগা কেলেঙ্কারির তদন্ত SIT খতিয়ে দেখবেন।

ঝড়ে গরীব মানুষের চাল উড়ে গেল, আর এদিকে অভিষেকের পকেট ভরে গেল— এই হলো তৃণমূলের আসল ‘উন্নয়ন’! আমফানের ত্রাণের চাল-ডাল থেকে শুরু করে ত্রিপল আর টাকা চুরির এই পাপের খেসারত যে অভিষেককে এবার তিহার জেলে বসে দিতে হবে, তা কিন্তু একপ্রকার নিশ্চিত! তবে এই অভিযোগের বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।