নিউজ পোল ব্যুরো: নিউটাউনে(NewTown) নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় গুরুত্বপূর্ণ মোড়। বারাসাত জেলা পক্স আদালত(Barasat POCSO court) সোমবার অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়কে(Soumitra Roy) দোষী সাব্যস্ত করেছে। আদালত সূত্রে খবর, আগামী বুধবার অর্থাৎ ২৭ আগস্ট শাস্তির রায় ঘোষণা করা হবে।চলতি বছরের ফেব্রুয়ারিতে নৃশংস এই ঘটনায় শোরগোল পড়ে যায় নিউ টাউনে(NewTown)।
আরও পড়ুন: Krishnanagar Student Murder : তরুণীর বাড়ি গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি প্রেমিকের!
জানা গিয়েছে, ওই দিন মায়ের সঙ্গে অশান্তির জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় নাবালিকা। রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ওঠে টোটো চালক সৌমিত্র রায়ের(Soumitra Roy) গাড়িতে। কিন্তু বাড়ির দিকে না গিয়ে সৌমিত্র ঘুরিয়ে নিয়ে যায় নিউ টাউনের একাধিক অলিগলিতে। অবশেষে লোহার ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে বলে অভিযোগ।ঘটনার পর থেকেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজসহ(CCTV Footage) একাধিক টেকনিক্যাল এভিডেন্স সংগ্রহ করে তদন্তকারীরা। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় সৌমিত্র রায়কে। চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পরিকল্পিতভাবে অপরাধটি ঘটিয়েছিল অভিযুক্ত।

আজ আদালতে শুনানি চলাকালীন সমস্ত প্রমাণ খতিয়ে দেখে বিচারক সৌমিত্র রায়কে দোষী সাব্যস্ত করেন। ঘটনার নির্মমতা এবং প্রমাণের ধারাবাহিকতা বিচারকের কাছে স্পষ্ট হওয়ায় দোষী সাব্যস্ত হওয়া কার্যত নিশ্চিত ছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, নাবালিকাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। শহরের ব্যস্ত এলাকা নিউ টাউনে এ ধরনের নৃশংস ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীকে শাস্তি দেওয়া হলেও, এই মামলার রায় শিশু ও কিশোরীদের নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি বাড়ানোর তাগিদই সামনে আনছে।আগামী ২৭ আগস্ট সাজা ঘোষণা হলে অভিযুক্তের ভাগ্যে কী লেখা থাকবে, তা জানতেই এখন রাজ্যের নজর বারাসাত জেলা পক্স আদালতের(Barasat POCSO court) দিকে।
