Khalid Jamil:  দল নির্বাচন কোচ খালিদ জামিলের, নেই মোহনবাগানের ফুটবলাররা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সোমবার বেঙ্গালুরুতে ভারতীয় দলের নয়া হেড কোচ খালিদ জামিল (Khalid Jamil) সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেসন সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এনএ হরিশ এবং উপ-মহাসচিব এম সত্যনারায়ণ। কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন তিনি।

আরও পড়ুন: Lalit Modi : “ধোনি, কোহলি ছাড়া এই লিগ সফল হবে না”, বড় দাবি ললিত মোদীর 

২৩ সদস্যের দলে কোনও মোহনবাগানের ফুটবলার নেই। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট জাতীয় দলের শিবিরের জন্য কোনও খেলোয়াড়কে ছাড়েনি। জাতীয় শিবিরে ডাক পেয়েছিলেন মোহনবাগানের মোট সাতজন ফুটবলার। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সাহাল সামাদ এবং বিশাল কাইথ। এফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য কোনও ফুটবলার ছাড়েনি মোহনবাগান।ফেডারেশন ও কোচ খালিদ (Khalid Jamil) মোহনবাগানের দাবিকে মেনে নিল। দীর্ঘদিন পর ভারতীয় দলে থাকবেন না কোনও মোহনবাগানের ফুটবলার। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কাফা নেশনস কাপই প্রথম চ্যালেঞ্জ খালিদের।

আগামী ২৯ অগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর আগামী ১ সেপ্টেম্বর গতবারের চ্যাম্পিয়ন ইরান ও ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। হেড কোচ খালিদ জামিল বলেন, “এখন, আমার মনোযোগ কেবল সামনের ম্যাচগুলিতে। এটি প্রথম পদক্ষেপ। আমাদের হাতে সময় সীমিত, তাই প্রস্তুতি স্বল্পমেয়াদী, তবে একবার আমরা এগিয়ে গেলে পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে ভাবতে পারি। হ্যাঁ, আমাদের কাছে তাজিকিস্তান, আইআর ইরান এবং আফগানিস্তান সম্পর্কে তথ্য রয়েছে। তারা শক্তিশালী দল এবং সম্প্রতি ভালো খেলছে। তবে আমাদের নিজেদের খেলার উপর মনোযোগ দিতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মূল বিষয় হল আত্মবিশ্বাস এবং একটি ইউনিট হিসেবে খেলা। তবে সময় লাগবে।

একটি শক্তিশালী ভবিষ্যত গড়ে তোলার জন্য সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরও মনোযোগ দেওয়া উচিত।”তিনি আরও বলেন, “খেলোয়াড়রা পেশাদার। একবার তারা মাঠে নামলে, তারা মনোযোগী হয়। আমার কাছে, কোনও অজুহাত নেই। সবাই কঠোর পরিশ্রম করছে। আমরা একটি দল হিসেবে খেলব, সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেব এবং নতুন খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার এবং তারকা হওয়ার সুযোগ করে দেব।”নেশনস কাপে ২৩ সদস্যের ভারতীয় দল:গোলকিপার— গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, হৃতিক তিওয়ারি।ডিফেন্ডার— রাহুল ভেকে, নাওরেম রোশন সিংহ, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, চিংলেনসানা সিংহ, মিংথানমাওয়াইয়া রালতে, মহম্মদ উবেইস।মিডফিল্ডার— নিখিল প্রভু, সুরেশ সিংহ, দানিশ ফারুক, জিকসন সিংহ, বরিস সিংহ, আশিক কুরুনিয়ন, উদান্তা সিংহ, মহেশ নাওরেম সিংহ।ফরোয়ার্ড— ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিংহ (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিংহ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole