Tuesday Horoscope: গ্রহের গতি বদলাবে ভাগ্যের দিশা, মঙ্গলবারের ৬ রাশির জন্য সতর্ক সংকেত!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার গ্রহ-নক্ষত্রের অবস্থান জানাচ্ছে একাধিক রাশির জন্য এটি হতে পারে চ্যালেঞ্জিং দিন। কেতু ও রাহুর প্রভাব, শনি ও মঙ্গলের দৃষ্টি কিছু রাশির জীবনে আনতে পারে মানসিক চাপ, আর্থিক সংকট বা কর্মস্থলের টানাপোড়েন। তুলা থেকে মীন রাশিচক্রের (Tuesday Horoscope) শেষ ছয় রাশির জাতক-জাতিকাদের জন্য জ্যোতিষ নির্দেশ দিচ্ছে সতর্কতা ও আত্মসংযমের। চলুন দেখে নেওয়া যাক মঙ্গলবারের জন্য ভাগ্য কী বলছে-

আরও পড়ুন: Monday Astrology: সোমবার শিবের আশীর্বাদ! আজ কার ভাগ্যে প্রেম-সাফল্য-অর্থ?

তুলা রাশি (Libra – Tula Rashi): আজ কর্মস্থলে (Tuesday Horoscope) কিছু জটিলতা ও বাধার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয়। অন্যমনস্কতা কাজের গতি কমিয়ে দিতে পারে। পৈতৃক সম্পত্তি (Property) সংক্রান্ত কোনও আইনি জটিলতা দেখা দিতে পারে। অর্থভাগ্যে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, খরচে রাশ টানুন। আজ মিষ্টি দান করলে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকবে।

বৃশ্চিক রাশি (Scorpio – Brishchik Rashi): এই রাশির জাতকদের জন্য দিনটি কর্মস্থলে স্থিতিশীলতা বজায় রাখার উপদেশ দিচ্ছে গ্রহপতি। আজ ব্যবসায়িক কোনও বড় সিদ্ধান্ত নেওয়া অনুচিত। আর্থিক ক্ষতির ইঙ্গিত আছে, বিশেষ করে বিনিয়োগ (Investment) বা ঋণ সংক্রান্ত বিষয়ে। পরিবারের অভিজ্ঞ কারও পরামর্শ কাজে লাগতে পারে। বৃদ্ধ কোনও ব্যক্তিকে সাহায্য করলে মানসিক প্রশান্তি লাভ হবে।

ধনু রাশি (Sagittarius – Dhanu Rashi): গোপন শত্রু সক্রিয় হতে পারে— ষড়যন্ত্র থেকে (Tuesday Horoscope) নিজেকে দূরে রাখুন। কর্মস্থলে অতিরিক্ত দায়িত্ব ও চাপ অনুভূত হতে পারে। অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে, তাই ধৈর্য ও বিচক্ষণতা জরুরি। বিদেশে উচ্চশিক্ষার যোগ তৈরি হচ্ছে। হনুমান চালিশা পাঠ মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।

মকর রাশি (Capricorn – Makar Rashi): আজ গ্রহের গতি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অনুকূল সময় নয়। আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যেকোনও ঝুঁকিপূর্ণ চুক্তি এড়িয়ে চলুন। পড়াশোনায় মনোসংযোগ কমে যেতে পারে। মানসিক চাপ এড়াতে শনি গ্রহকে প্রসন্ন করতে কালো বস্ত্র বা বস্তু দান করুন।

কুম্ভ রাশি (Aquarius – Kumbha Rashi): আপনার রাশিতে আজ শক্তিশালী গ্রহের অবস্থান থাকায় দিনটি হতে পারে অত্যন্ত ইতিবাচক। মুলতুবি থাকা কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কোনও ব্যবসায়িক প্রস্তাব বা পার্টনারশিপ সফল হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ও আর্থিক স্থিতি মজবুত হবে। কোনও মেয়েকে উপহার দিলে শুভফল বৃদ্ধি পেতে পারে।

মীন রাশি (Pisces – Meen Rashi): কর্মক্ষেত্রে অনিচিত ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্কভাবে কাজ করা প্রয়োজন। একটি বড় সুযোগ হাতছাড়া হতে পারে, বিশেষ করে যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য। পড়াশোনায় মন বসবে না, মানসিক চাপ থাকবে। অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে। বন্ধুর সঙ্গে মতভেদের সম্ভাবনা রয়েছে। একটি মাছকে আটা খাওয়ালে বাধা দুর হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole